ITC - Enduring Value Sunrise Pure Masala

Agragami Shanga

Hamiltonganj, Alipurduar

অগ্রগামী সংঘ:

১৯৯৮ সালের শরতের পেঁজাতুলো মেঘের আগমনের সাথে অগ্ৰামী সংঘে শারদ উৎসব এ হাথে খড়ি হয়েছিল। স্বর্গীয় জওহরলাল ঘোষ ও অন্নান্ন সদস্যবৃন্দের ঐকান্তিক উদ্যোগে সৃষ্টি হওয়া এই শারদ উৎসব এই বছর ৩২ তম্ম বর্ষে পদার্পন করবে। বিশ্বের প্রতিটি মানুষের ন্যায় হ্যামিলটন গঞ্জ তথা ডুয়ার্স বাসী এই চার দিনের উৎসবের পাশা পাশি অগ্রগামী সংঘের থিম ও পরিকল্পনার জন্য অধির আগ্রহের অপেক্ষা করে থাকে। তার মূল কারণ লুকিয়ে আছে প্রতি বছরের নিত্যনূতন চমক ও সংঘের জড়িত সমাজচেতনতায়। এই বছরও তা তার ব্যতিক্রম নয়। সমাজ এর প্রতিটি স্তরের মানুষ বিশেষ করে যুব সমাজ নিজেকে মুঠোফোনের আসক্তিতে মিলিয়ে দিয়েছে সমাজ থেকে। ধীরে ধীরে বিদায় নিয়েছে শারীরিক এবং মনস্তাত্বিক বিকাশে বিভিন্ন খেলা। সমাজ কে পুরোনো স্রোতে ফিরিয়ে নিতে , আবেগতারণার মাধ্যমে স্মৃতিরঞ্জন করে তার শৈশবের এক মুঠো ঝলক দিতে অগ্রগামী সংঘের এই বছর এর থিম 'খেল - না' ।
মুঠোফোনের অপার্থিব জগৎ থেকে একটু বেরিয়ে সবাইকে ফেলে আসা অতীতের দিনকালে নিয়ে যাওয়ার এ প্রচেষ্ঠার সার্বিক সাফল্যের জন পুজোপ্রেমী প্রতিটি মানুষ কে সাদর আমন্ত্রণ জানাই অগ্রগামী সংঘে প্রতিটি সদ্যশবৃন্দ\।

“ আসুন গড়ে তুলি এক আশুক্তিমুক্ত সমাজ
ফিরিয়ে আনি হারিয়ে যাওয়া খেলনা আজ || ”

Puja voting code
SUN0933
WhatsApp VOTE SUN0933 to +91 91470 77170
Live rank #397 0 votes

Voting opens soon — keep this code ready!