Rabindra Sangha jubo goshti
Malda, Maldah
আমাদের পুজোর ইতিহাস যদি বলি খুব পুরনো পুজো না, এবারে ১৩ বছর পূরণ হবে। আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা পুজো হয়, একটু দূরে বোলে, গ্রামের জেঠু জেঠিমা কাকা কাকিমা ছোট ছোট ভাই-বোনরা ও আমরা সবাই মিলে ঠিক করলাম এবারে আমরাও দুর্গা পূজা গ্রামে করব। পুজোর দুই মাস আগে থেকে শুরু হয়ে গেল চাঁদা কালেকশন। মনে হচ্ছে দুই মাস আগে থেকেই আমাদের গ্রামে পুজো শুরু হয়ে গেছে, গ্রামের প্রথম পুজো বলে কথা। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, ক্লাবের কতগুলো সদস্য আছে যারা পুজোর চাঁদা দিবে বলে নিজের নতুন জামা প্যান্ট কেনা হয়নি। আমাদের গ্রাম শহর থেকে ১০ -১২ কিলোমিটার দূরে, পুজো শুরু হয়ে গেল। অষ্টমীর দিন সন্ধ্যায় হঠাৎ করে কোথা থেকে ঝড়-বৃষ্টি চলে আসলো সব আনন্দ এক মিনিটে যেন মাটিতে মিশে গেল, প্যান্ডেলের মধ্যে জল জমে গেছে,প্যান্ডেলের উপর থেকে জল পড়ছে ফোঁটা ফোঁটা। যেহেতু কাঁচা মাটি তার উপরে জল জমে গেছে সেই জন্য মন্ডপের ভেতরে কেউ যেতে পারছিল না। দশমীর দিন সকালবেলা গ্রামের এক কাকু, আমাদেরকে ডেকে বলল। আমাদের দুর্গা মা পাঁচ দিনের জন্য তার বাপের বাড়িতে আসে। মায়ের থাকার জন্য আমরা একটা ভালো ঘর দিতে পারি না, আমরা এমন ঘর বানাই যে ঘর দিয়ে মায়ের গায়ে জল পড়ে। ওই কাকুর কথা শুনে আমাদের মাথা নিচু হয়ে গেছিল সবার চোখ