Malpara Sarbajanin Durgapuja
Kultali, South 24 Parganas
বর্ষারানী বিদায়ের সাথে সাথে বাংলার আকাশ বাতাস জুড়ে হিমেল বাতাসের আনাগোনা অর্থাৎ শরৎ রাণীর শুভ আগমন। আর শরৎ মানে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।তাই অন্যান্য বছরের ন্যায় এ বছরও আমরা দক্ষিন ২৪ পরগনা জেলার অন্তর্গত সুন্দরবনের কুলতলী ব্লকের প্রত্যন্ত গ্রাম ৩৬ নং মণ্ডলের লাট মাঝের পাড়া মায়ের আরাধনায় ব্রতী হয়েছি।
এবছর আমাদের "৩৬ নং মণ্ডলের লাট মাঝের পাড়া-মালপাড়া সার্ব্বজনীন দুর্গাপূজা" ২৩ তম বর্ষে পদার্পন করেছে। যার শুভ সূচনাটা খুব সহজ ছিল না। আর্থিক সংকট থাকলেও গ্রামের মানুষের অন্তরের ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত প্রতিকূলতা দূর করে আমাদের পূজা আজ কুলতলী সহ আশেপাশের অঞ্চলে এক পরিচিত পূজা হয়ে উঠেছে। আমাদের এই যাত্রাপথে আমরা অনেককে সহযোগী হিসাবে পেয়েছি, যার মধ্যে অন্যতম হল সানরাইজ।যাদের বিভিন্ন সামগ্রী আমাদের মত প্রত্যন্ত গ্রামেও সাধারণ মানুষের ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে।আমাদের ভবিষ্যৎ এর পথচলায় "সানরাইজ" একই ভাবে আমাদের পাশে থাকবে এই আশা রেখে আমরা পূজাকমিটির সকল সদস্যবৃন্দ 'উৎসবের' দিকে অগ্রসর হলাম।