ITC - Enduring Value Sunrise Pure Masala

Amarabati Sarbojanin Durga Puja Committee

Durgapur, Paschim Bardhaman

শিশির ভেজা শিউলির গন্ধ আর কাশফুলের দোলায় শিহরিত বাংলা আর বাঙালির মননে যখন শারদীয়ার হাতছানি হঠাৎ ই যেন দুর্গাপুরস্থ অমরাবতীর সংস্কৃতি প্রিয় বাসিন্দাদের হৃদয় বীনায় আকাশবাণীর সুরুললিত বার্তা... মা আসছেন ..ঘরের মেয়ে উমা আসছে। শুরুটা হয়েছিল ১৯৭৮ সালে মুষ্টিমেয় কয়েকজন বাসিন্দার হাত ধরে যৎসামান্য আয়োজনে। সেই ছোট্ট আয়োজন ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে গেছে ৪৮ তম বছরে। কালের অমোঘ নিয়মে পাল্টেছে অনেক কিছু শুধু পাল্টায়নি সেই আন্তরিকতা আর মানুষের সার্বিক অংশগ্রহণ । তাই আজও অমরাবতীর শারদ উৎসব প্রতিবেশী মানুষের কাছে এত কাছের এত ঘরোয়া । মায়ের স্থায়ী কাঠামোর পাশাপাশি পুজোর কদিন আমাদের সন্তান সন্ততিরা আমরা নিজেরা সাংস্কৃতিক কলরবে ভরিয়ে তুলি সংলগ্ন প্রেক্ষাগৃহ। আমাদের পুজোয় মহিলাদের উদ্যোগী ভূমিকা.... চাঁদা সংগ্রহ থেকে শুরু করে ভোগ রান্না সবেতেই প্রমীলা বাহিনীর সক্রিয়তা পুজোয় আনে এক নতুন মাত্রা । চতুর্থী কিংবা পঞ্চমীর দিনে শোভাযাত্রা সহকারে মা কে বরণ করে ঘরে তোলা ..বোধন অন্তে সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন....সপ্তমীর সকালে সাবেকি পোশাকে সজ্জিত পালকি বাহকদের শোভাযাত্রা সহকারে কলা বউর স্নান... কিংবা অষ্টমীতে মায়ের চরণে পুষ্পাঞ্জলীর ভক্ত সমাগমে সদ্য রঙিন যুবক-যুবতীর বাঁকা চোখের চাহনি .... আর সন্ধি পূজার দৃশ্যায়ন !!! সে যেন গ্রাম বাংলার আঙিনায় কোন এক গায়ের বধুর আঁকিবুকি পটচিত্র... মন খারাপ করা নবমীর রাতে বিরামহীন শঙ্খধ্বনি উলুধ্বনি আর ধুনুচি নৃত্যের তালে মাতৃ বন্দনার শেষ সুযোগ ....

Puja voting code
SUN0943
WhatsApp VOTE SUN0943 to +91 91470 77170
Live rank #402 0 votes

Voting opens soon — keep this code ready!