Hariharpur Sarbojonin Durgotsob
Barasat, North 24 Paraganas
হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসবের 39 তম বর্ষে, ব্রতী সংঘ ময়দানে, আমাদের নিবেদন, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের অনুকরণে একটি অভিনব মণ্ডপ। এই মণ্ডপটি নির্মাণ কাজে, কাঠ, বাঁশ, প্লাইউড, ফাইবার, কাপড়, জাতীয় পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা হয়েছে।
মহালয়ার দিন সকাল নয়টা থেকে পূজা প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চতুর্থীর দিন রাতে পাড়ার মহিলারা পূজা প্রাঙ্গণ সংলগ্ন রাস্তায় আল্পনা দেবেন। মহা পঞ্চমীর দিন সন্ধ্যায়, রামকৃষ্ণ মিশনের ( বামুনমুড়া) শক্তিস্থানানন্দ মহারাজ , দুর্গাপুজোর আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করবেন। ঐদিন পাড়ার সকল বয়োজ্যেষ্ঠ মানুষ মণ্ডপে উপস্থিত হবেন।
পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ( ছয় দিন) পূজা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও মাঠে বিভিন্ন ধরনের খাবারের স্টল এবং joy ride থাকবে। অষ্টমীর দিন সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে জলখাবারের ব্যবস্থা থাকে। নবমীর দিন সন্ধ্যায় পল্লীবাসীরা সকলে এক সাথে বসে খিচুড়ি ভোগ গ্রহণ করেন।
একাদশীর দিন রাতে পার্শ্ববর্তী পুকুরে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়।