Sammilani Club
Asannagar, Nadia
আমাদের ক্লাবের দুর্গোৎসবের থিম এ বছর “সাবেকিয়ানা পুজো”। গ্রামের মাটির গন্ধ, তালপাতার পাখা, আলপনা আর ঢাকের তালে যেন ছোটবেলার স্মৃতি ফিরে আসে। প্রতিদিন পূজার সঙ্গে সঙ্গে নানা আয়োজন হয়।
ষষ্ঠী (২৮শে সেপ্টেম্বর, রবিবার): ভোর থেকেই ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে বোধন। দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে পুজো শুরু। সন্ধ্যায় আলো ঝলমল চত্বর ভরে ওঠে ভক্তদের ভিড়ে।
সপ্তমী (২৯শে সেপ্টেম্বর, সোমবার): ভোরে গঙ্গাজল এনে কোলাবউ স্নান। সকাল ৬টা ৩২ মিনিট থেকে সপ্তমীর পূজা। সন্ধ্যায় ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান—গান, আবৃত্তি, নাচে মাতিয়ে তোলে মণ্ডপ।
অষ্টমী (৩০শে সেপ্টেম্বর, মঙ্গলবার): ভোর থেকে অষ্টমী পূজা, সবার জন্য ভোগ বিতরণ। দুপুরে ভিড় উপচে পড়ে লুচি-তরকারি খেতে। সন্ধ্যায় ধুনুচি নাচে মণ্ডপ কেঁপে ওঠে ঢাকের আওয়াজে।
নবমী (১লা অক্টোবর, বুধবার): সকাল ৮টা ৩৪ মিনিট থেকে পূজা। দুপুর ১২টায় ফল বলি। রাতে পুতুল নাচ, গ্রামীণ মেলা আর হাসি-আনন্দে ভরে ওঠে চারপাশ।
দশমী (২রা অক্টোবর, বৃহস্পতিবার): সকাল ৬টা ৪৫ মিনিট থেকে পূজা। দুপুরে সিদুর খেলার লাল রঙে রাঙিয়ে ওঠে সবার মুখ। শেষে ভাসান—“আসছে বছর আবার হবে”-র সুরে শেষ হয় আনন্দযজ্ঞ।
👉 আমাদের এই সাবেকিয়ানা পুজো শুধু দেবী দর্শন নয়, একসাথে মিলেমিশে থাকার উৎসব