ITC - Enduring Value Sunrise Pure Masala

MATH BAGAN SANGHA

KADAMTALA, HOWRAH

মাতৃ আরাধোনায় ৭০ বছর|| ২০২৫ আমাদের কত কিছুই না শিক্ষা দিল|| দেখিয়েছে এমন অনেক কিছু যা হয়তো আমরা কল্পনাও করতে পারিনা মে মাসে জুনের গরম, মহা কুম্ভের ভক্তের ভিড়, সদ্য সমাপ্ত চন্দ্রগ্রহণ, রোহিত শর্মার কাপ জয় আর.সি.বি-র ফাইনাল, পেহেলগাঁও তে ঘটে যাওয়া বিবাহিত জীবনের কান্না সাথে সাথে অপারেশন সিন্দুরের বদলা আবার এত কিছুর মধ্যেও ত্রিলোত্তমার বিচার আজও নিরব || নারীত্বের কালিমালিপ্ত অন্ধকার কাদায় আমাদের কে || এতকিছুর মাঝেও ৭০ বছর পদার্পণ রত কিন্তু মহিলাবৃন্দ পরিচালিত “মঠ বাগান গ্রামের” উমার আরাধনা কেবলমাত্র শান্তির খোঁজে || হ্যাঁ উমা এবার বাড়ির পথে || সমান অন্ধকার সমান তালে চলার অঙ্গীকার নিয়ে ৭ থেকে ৭০ আজও আমরা একত্রিত হই একই ছাদের তলায় আমাদের এই পুজোয় নেই বিলাসিতা, নেই আরম্ভর, নেই দর্শনধারা মানুষের ঢল, নেই চাকচিক্য, নেই প্রতিযোগিতা রেষারেষি, আছে শুধুই আন্তরিকতা আছে নতুন কে জানা ও গ্রহণের চেষ্টা আছে রাত জাগা হাসিমুখ আর আছে নতুন সম্পর্ক গড়ার তাগিদ || পুজোর ছ টি দিন আমরা স্বাধীন || ছোট ছোট পরিবার একত্র হয়ে রূপ নেয় একান্নবর্তী পরিবারে রোজ একসাথে খাওয়া দাওয়া আর সংস্কৃতি কার্যকলাপ মহিলা দ্বারাই, আর শেষ বেলায় সিঁদুর খেলার মেলবন্ধন ঘটে নতুন-পুরাতনের, শত্রু-মিত্রের, সাদা-কালো, দেশ-বিদেশ, ভেদা-ভেদ অভিমান পরাজয় স্বীকার করে মঠ বাগানের এই ছাদের তলায় ||

Puja voting code
SUN0974
WhatsApp VOTE SUN0974 to +91 91470 77170
Live rank #410 0 votes

Voting opens soon — keep this code ready!