ITC - Enduring Value Sunrise Pure Masala

Chattal Somity

Deganga, North 24 Paraganas

দেগঙ্গা চট্টল সমিতি দেগঙ্গা চট্টল সমিতির সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হয়েছিল ১৯৭১ সালে। সেই থেকে আজও এই পুজো বিশেষ ঐতিহ্য ও আবেগের সঙ্গে পালিত হয়ে আসছে। পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো এর সাবেকি নিয়মকানুন। প্রতিটি আচার-অনুষ্ঠান প্রাচীন পদ্ধতিতে সম্পন্ন হয়। একসাথে দশটির বেশি ঢাক বাজে, যার শব্দে চারপাশ ভরে ওঠে উৎসবের আবহে। সন্ধ্যারতিতে প্রদীপ, ধুনুচি আর ঢাকের তালে তালে পরিবেশ হয়ে ওঠে ভক্তিময়। আরও একটি বিশেষ দিক হলো – ঠাকুরদালানেই প্রতিমা তৈরি হয়। ফলে ভক্তরা দেবী প্রতিমার গড়ার প্রতিটি ধাপ কাছ থেকে দেখতে পান। পুজোর শেষে মহাসমারোহে শোভাযাত্রা সহকারে, আলোকসজ্জায় সজ্জিত পুকুরে, ভেলায় করে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, যা স্থানীয় মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ। আমাদের পুজো আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার শারদ-পত্রিকা (স্যুভেনির) প্রকাশের মাধ্যমে। স্থানীয় ও প্রথিতযশা কবি, সাহিত্যিকদের সৃষ্টির সম্ভারে পরিপূর্ণ থাকে আমাদের "শারদ-পত্রিকা" যা গ্রামবাংলার উঠতি ও প্রতিভাবান লেখকদের কাছে হয়ে ওঠে মহার্ঘস্বরূপ। তাদের সামনে এগিয়ে যাওয়ার এক অনন্য সোপান এই "শারদ-পত্রিকা"। এই পুজো কেবল আচারেই নয়, ভাবনাতেও অনন্য। প্রতিবছর পরিবেশবান্ধব থিম গ্রহণ করা হয়। প্লাস্টিক বা ক্ষতিকর উপাদান এড়িয়ে মাটির প্রতিমা, প্রাকৃতিক রঙ ও পরিবেশবান্ধব সাজসজ্জার মাধ্যমে উৎসবকে আরও দৃঢ় করে তোলা হয়। এভাবেই দেগঙ্গা চট্টল সমিতির দুর্গোৎসব ঐতিহ্য, ভক্তি আর পরিবেশ সচেতনতার অনন্য সমন্বয় ঘটিয়ে সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতির চরম উৎকর্ষ করে সমাজে এক

Puja voting code
SUN0975
WhatsApp VOTE SUN0975 to +91 91470 77170
Live rank #411 0 votes

Voting opens soon — keep this code ready!