KAMALDANGA DURGA MONDIR PUJA COMMITTEE
BIKNA, BANKURA
বাঁকুড়া জেলার কলমডাঙ্গা গ্রামটি একটি শান্তশিষ্ট নিরিবিলি চারিদিকে মাঠ ও গাছপালা ঘেরা একটি গ্রাম । আমাদের গ্রামের এই দুর্গা মন্দিরটি প্রায় ১৩০ বছর পুরনো আমাদের পূর্বপুরুষেরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন । এক তদানীন্তন কাল থেকে আমরা সকলে মিলে এই মন্দিরে দেবী দুর্গা পূজা করিয়া আসতেছি । আমাদের এই মন্দির দুর্গা মায়ের মূর্তি দশভুজা তাছাড়া মায়ের মূর্তি মহিষাসুরমর্দিনী, সিদ্ধিদাতা গনেশ, দেবী লক্ষ্মী, দেব সেনাপতি কার্তিক ,ও বাঘ দেবীর স্বরসতী সিংহ মহিষাসুর দের নিয়ে দেবী দুর্গার মূর্তি শোভিত হয়েছে বর্তমানে মন্দিরটি নতুন ভাবে বানানোর প্রয়োজন হয়ে পড়েছে আমরা সকলে মিলে চাঁদা সংগ্রহ করে এক বহু জ্ঞানীগন্তি ও শুভানুধায় ব্যক্তিদের থেকে অনুদান সংগ্রহ করে আমরা প্রতিবছর শারদীয়া তিথিতে মায়ের আরাধনা করে থাকি আমরা আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে পূজোর এই চার দিন ধরে আনন্দ উপভোগ করিয়া থাকি । আমাদের মন্দিরে মা পূজিত হন বৈষ্ণবী মতে এখানে কোন পশু গলির চলনে অষ্টমীর দিন মহাসন্ধিস্থানে "মাস কলাই" বলি দেওয়া হয়, পূর্বপুরুষের মুখে সোনা গিয়েছে যে আমাদের মন্দিরে মা খুবই জাগ্রত। সন্ধ্যাস্থানের সময় মায়ের দিকে একদৃষ্টি তাকালে মনে হয় মা যেন হাসিমুখে আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছে । আমরা সাধ্যমতো বিভিন্ন রকম সংস্কৃতি ও সামাজিক অনুষ্ঠান করি ।