Dafarpota Paschimpara Baroari
Asannagar, Nadia
আমাদের এই পূজা গ্রাম বাংলার সাধারণ পূজা। গ্রামের সকল মানুষের চাঁদার উপর নির্ভর করে বিগত ২২ বছর ধরে পূজা টি হয়ে আসছে।
এমনিতে তো সকলে মিলেমিশে সারা বছর থাকি, তারপরেও যে কটা দিন মা দুর্গা আসেন সে কটা দিন আনন্দ ধরে না। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা পাড়ার কচিকাঁচা, মা-বোন এবং বয়স্করা মিলে বিভিন্ন অনুষ্ঠানে মেতে ওঠে। আবার অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয় সকলকে, যাতে কেউ নিরাশ না হয়।
মহানবমীর দিনের অনুষ্ঠান একটু অন্য ধরনের, ঐদিন মায়ের সামনে পাড়ার বাচ্চারা জল্লাদ সেজে নেচে নেচে কুমড়ো বলি দেয়।
মহানবমী অব্দি মহাআনন্দে থাকলেও মহাদশমীর সকাল থেকেই বিষন্ন মনে মাকে বিদায় জানানোর প্রস্তুতি নিতে হয়। ট্রাক্টরে প্রতিমা তুলে ঢাকের করুন সুরে না জানি আরো কতকিছুর সমারোহে গ্রামের সকল মানুষের উপস্থিতিতে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
আর শুরু হয় দিনগোনা আগামী বছরে।