Maharpur Durga Utsav
Maharpur, Birbhum
দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সাবেকিয়ানা রীতি মেনে এই পূজা চারদিন ধরে মহাধুমধামে পালিত হয়। ষষ্ঠী- মহালয়ার পর ষষ্ঠীর দিন দেবীকে বোধন, আমন্ত্রণ ও অধিবাস করা হয়। সন্ধ্যায় ঢাকের বাদ্য, বাচ্চাদের কোলাহল আর মেয়েদের উলুধ্বনিতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। সপ্তমী - ভোরে গ্রামের বড়ো পুকুর হইতে ঢাকের বাদ্যি ও কাঁসর সহযোগে কলাবউ স্নান ও নবপত্রিকা স্থাপন হয়। এরপর দেবীর পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। সমস্ত ভক্তরা মায়ের চরণে প্রণাম নিবেদন এবং প্রসাদ গ্রহণ করে সবার মধ্যে আনন্দ ভাগ করে নেন। এরপর সন্ধ্যায় মায়েদের শঙ্খ বাজানো, মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙা ইত্যাদি নানা প্রতিযোগিতায় আনন্দে প্রাণ ভরে ওঠে। অষ্টমী- এই দিনটিই হলো দুর্গাপূজার সবচেয়ে গুরত্বপূর্ণ দিন। এই দিনে বেশিরভাগ মানুষই উপবাস থাকেন। অষ্টমী পুজোয় বলিদান, মহাষ্টমীর অঞ্জলি শেষে সকল ভক্তদের লুচি মিষ্টি প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় সন্ধিপুজো ও আরতির মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ভক্তরা দেবীর কাছে সুখ-শান্তি কামনা করেন। নবমী- এই দিনটির বিশেষ আকর্ষণ হলো নবমী পূজা শেষে প্রচুর ভক্তদের দুপুরে মায়ের মহা প্রসাদ বিতরণ। মহাপূজা, হোমযজ্ঞ, আরতির মধ্য দিয়ে দিনটি কাটে। ভক্তরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। সেই সঙ্গে ঢাকিয়ারাগণ তাদের ঢাক দিয়ে নানান বাজনা সহকারে উৎসবকে আরও মাতিয়ে তোলে। দশমী- উৎসবের শেষ দিনটা হলো এই দিন। সকালবেলায় দোলায় করে আবার কলাবউ বিসর্জন।