ITC - Enduring Value Sunrise Pure Masala

Bhetaguri Bazar Samiti Durgo Utsab Committee

Coochbehar, Coochbehar

আমাদের দুর্গাপুজো আজ প্রায় ৭০ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই সময়ে আমরা কোনো সরকারি অনুদান পাইনি। পূজোর সমস্ত আয়োজন নির্ভর করে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সহায়তা এবং পাড়ার মানুষের আন্তরিক সহযোগিতার উপর। চার দিনের এই উৎসব শুধুমাত্র পূজোর মধ্যেই সীমাবদ্ধ নয়—সঙ্গে থাকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছোট-বড় সকলেই অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে। আমাদের পুজোর বিশেষত্ব হলো, এখানে কোনো আলাদা থিম রাখা হয় না। বরং আমরা ঐতিহ্য ও সসাবেকিয়ানার ধারাই বজায় রেখে দুর্গাপুজো উদযাপন করি। এই প্রাচীন রীতি ও আবেগই আমাদের পূজোকে আলাদা মাত্রা দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে একত্রিত করে আনন্দে মেতে উঠতে সাহায্য করে।

Puja voting code
SUN0989
WhatsApp VOTE SUN0989 to +91 91470 77170
Live rank #418 0 votes

Voting opens soon — keep this code ready!