Suryanagar Netaji Sporting Club & Library
Burnpur, Paschim Bardhaman
সূর্য্যনগর ঢাকেশ্বরী দুর্গাপূজা এবছর ৭৩ তম বর্ষে পদার্পণ করল। একসময় কটন মিল চত্বরে শুরু হওয়া এই পূজা মিল বন্ধের পর সূর্য্যনগর বাজারে স্থানান্তরিত হয়। ভগ্নদশা কাটিয়ে এলাকাবাসীর উদ্যোগে তৈরি হয়েছে মায়ের মন্দির। ৯৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল ঘেরা পরিবেশে দামোদরের ধারে পূজার আয়োজন মনোমুগ্ধকর। মহাষষ্ঠীতে শুভ উদ্বোধনে পাড়ার মেয়েদের লাল শাড়ি, শঙ্খ বাজিয়ে স্বাগত, আর নাচ-গানে উৎসব শুরু হয়। সপ্তমীতে কলাবৌ স্নান এক বিশেষ আকর্ষণ। সরকারি সাহায্য ও চাঁদায় পূজার ব্যয় নির্বাহ হলেও উৎসাহে কোনও খামতি নেই। এই পূজা শুধু ধর্মীয় নয়, এলাকাবাসীর মিলনের এক অনন্য উপলক্ষ।