Chakbazar Sarbojaneen Durga Puja Commitee
Lalbagh, Murshidabad
আমাদের এই সম্প্রীতির পূজো এই বছর ৪৬ তম বর্ষে পদার্পণ করল, বহু আবেগ মিশ্রিত এই পূজা যাতে কোনদিনও বন্ধ না হয় তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের প্রয়াত তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় জ্যোতি বসু একটি পত্র লিখেছিলেন, সৈয়দ নবাব মির্জা মহাশয় কে যা কালের অন্তরালে কোথায় হারিয়ে গিয়েছে ।
পুজোর প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ- হরিদাস কর, উদয় সেনগুপ্ত , ভোলানাথ সাহা, নারায়ান্দ্রা কর, নারায়ণ চন্দ্র সাহা ও আরো অনেক ।
সম্প্রীতির পূজা বলার কারণ: এই পূজাটি একটি ঐতিহ্যবাহক পূজা এখানে হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ সব একত্রিত হয়ে পূজোটি পরিচালনা করে, ঐতিহাসিক শাহি শিয়া চক মসজিদের সামনে পুজোটি হয়ে থাকে ।
এই বছরে আমাদের থিম: পরিবেশ পরিচ্ছন্নতার উদ্দেশ্যে কোন প্রকার থের্মোকল ও রং ব্যবহার না করে শুধু মাত্র বাঁশ ও মাটির পাত্রের ব্যবহার ।