Illambazar Unnayan Palli Durga Mata Seva Samati
Illambazar, Birbhum
আমাদের অঞ্চলে বিভিন্ন জাতি উপজাতি সমন্বয়ে আমাদেরই পাড়া যেখানে অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে তা সত্ত্বেও আর্থিক অনটনের মাঝেও তাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভুলে সকলে আগ্রহ নিয়ে এবং সকলের সহযোগিতায় ২০১০ সালে দুর্গাপুজোর সূচনা হয়। গুটি গুটি পায়ে পথ চলতে চলতে আজ আমাদের 16 তম বর্ষে পদার্পণ।
বর্তমানে যে মহামারী রোগ ডেঙ্গুতে বহু মানুষের প্রাণনাশ হচ্ছে সেটাকে কেন্দ্র করেই আমাদের বড় কার্টুন তৈরি হবে। যাতে দর্শনার্থীরা সচেতন হয় এবং ঘরের পাশে জমে থাকা জল জলে যাতে মশার সৃষ্টি না হয় সেই মশার কামড়ের প্রাণনাশক ডেঙ্গু রোগে আক্রান্ত না হয়ে যাতে মানুষ মৃত্যুর পথে কোলে ঢলে না পড়ে সেই নিয়েই আমাদের এ বছরের থিম এর সাথে যোগ হয়েছে আমাদের বাংলার প্রতি ভালোবাসা যেখানে আমরা আমাদের এই ভাষার আন্দোলনকে কেন্দ্র করে আরও কিছু কার্টুন তৈরি করব। সমস্ত মানুষের সহযোগিতায় এবং উৎসাহে আশা রাখি আমাদের ইলামবাজার উন্নয়নপল্লী দূর্গা মাতা সেবা সমিতির এবছরের দুর্গোৎসব আরো প্রসার লাভ করবে ।