J.K.Nagar Sarbojonin Durgapuja Committee
J.K.Nagar, Paschim Bardhaman
কয়লাখনি ও হীরক রাজার দেশ রাণীগঞ্জের গৌরবময় ইতিহাসে আমাদের দুর্গোৎসব এক উজ্জ্বল দিক। ১৯৫১ সালে J.K. নগর অ্যালুমিনিয়াম কোম্পানির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় শুরু হয় এই "J.K. নগর সার্বজনীন দুর্গোৎসব", যা এবার ৭৪তম বর্ষে পদার্পণ করল।
কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরও এলাকার মানুষদের উৎসাহ কমেনি। কোরিয়া বীর শ্রমিক ও সাত গ্রামের অধিবাসীদের সক্রিয় অংশগ্রহণে দুর্গাপুজো এখনও প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী হয়ে উঠেছে। অর্থনৈতিক চাপ সত্ত্বেও মানুষ এই ক’টা দিন আনন্দে মেতে ওঠে, ভুলে যায় দৈনন্দিন কষ্ট।
আমরা সাধারণত থিম প্যান্ডেল না করলেও, প্রতি বছর আমাদের প্যান্ডেল ও থিমে উঠে আসে সামাজিক বার্তা ও সমসাময়িক ঘটনাবলি, যা মানুষকে সচেতন করার একটি প্রচেষ্টা।
সারা বছর ধরে প্রস্তুতির পর, প্রশাসনিক নিয়ম মেনে প্রতিমা নিরঞ্জনসহ সমস্ত আয়োজন সুচারুভাবে সম্পন্ন হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও সক্রিয় জন-অংশগ্রহণ আমাদের পূজোর মূল আকর্ষণ।
এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক।