nowpukuria ghosh para shib mondir durga puja
beldanga, Murshidabad
স্বাধীনতার প্রাক্কালে আনুমানিক 1942 সালে কয়েকজন বিশিষ্ট মানুষের উদ্যোগে ৮০টি পরিবারের সহযোগিতা একটি ছোট শিব মন্দির প্রতিষ্ঠা করে সেখানে দেবী দুর্গার আরাধনা শুরু করা হয়েছিল |যেটি বর্তমানে নওপুকুরিয়া শিব মন্দির দুর্গাপূজা কমিটি নামে পরিচিত ||
গত ৮২ বছর থেকে শুরু করে আজও প্রতিবছরে আমাদের কমিটির সদস্যরা নতুন উদ্যোগ উৎসাহ নিয়ে আসে পুজোটি উন্নতি করার লক্ষ্যে | আমাদের সদস্য ও গ্রামবাসী প্রতিবারে চেষ্টা করে পূজার প্রতিমা এবং প্যান্ডেলের পরিবেশে যাতে গ্রাম্য পরিবেশ ফুটে ওঠে |এছাড়া আমাদের সদস্যদের প্রধান লক্ষ্য হলো সমাজ কল্যাণ কর্মসূচি ||
প্রতিবছরের ন্যায় এ বছর ২০২৫ এ দেবী মায়ের আরাধনার পাশাপাশি আমাদের কমিটির কিছু কার্যকলাপ রয়েছে | মহাষষ্ঠীতে বৃক্ষরোপণ এবং বস্ত্রবিতরণ এছাড়া সপ্তমী এবং অষ্টমীতে মহাপ্রসাদ বিতরণ |
সর্বোপরি আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ সকল দর্শনার্থীদের পূজা মন্ডপে উপস্থিত হওয়ার জন্য এছাড়া বিশেষ কৃতজ্ঞতা ও আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই সানরাইজ কোম্পানি কে ||