ITC - Enduring Value Sunrise Pure Masala

Rajapur Noy er Palli

Rajpur, South 24 Parganas

কানে আসছে আগমনের সুর আনন্দ নিতো কাশফুল ও মেঘমুক্ত আকাশ যখন মনে রঙ লাগছে তখনি রাজপুর ৯ এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে চলছে মাতৃ আরাধনার আয়োজন | আজ থেকে প্রায় ৭১ বছর আগে ১৯৯৫ সালে এই অঞ্চলের কিছু শ্রদ্ধেয় মানুষ পূজাটি সূচনা করেছিলেন তাদের অনেকেই আজ প্রয়াত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি শিবরাত চক্রবর্তীর হারানচন্দ্র ঘোষ, পঞ্চানন ঘোষ, শিশির কুমার সরকার, অজিত চক্রবর্তীর প্রমুখের নাম তবে পরম সৌভাগ্যের বিষয় যে সেই যুগের একজন আজও জীবিত তিনি হলেন শ্রদ্ধেয় কমলকান্ত ঘোষ | তাদের দেখানো পথে আমরা অগ্রণী, বহুবছর পার করে ২০১৪ সালে মহিলারা পুজোর দায়িত্বভার গ্রহণ করেন, নেপথ্যে অবশ্যই প্রতিবেশী ভাইয়েরা থাকেন | এই পূজাটি সাবেকিয়ানায় ভরপুর, সূচনা পূর্বের প্রথম থেকেই এই সাবেকিয়ানায় সাহায্য করেছিলেন তৎকালীন দুই শ্রদ্ধেয় পুরোহিত বটকৃষ্ণ চ্যাটার্জী ও ভোলানাথ চ্যাটার্জি সেই ধারা অব্যাহত রাখতে এখনো পৌরোহিত্য করে চলেছেন তাদেরই যোগ্য উত্তরসূরী প্রেমানন্দ চ্যাটার্জী ও বিবেকানন্দ চ্যাটার্জী | চাকচিক্য বা বাহ্যিক আড়ম্বর না থাকলেও ঢাকের বাদ্যি, ধুনোর সুবাস ও মায়ের প্রিয় শিউলি ফুল পঞ্জিকার নিয়মাবলী ও পরম নিষ্ঠাকে পাথেয় করে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়ে থাকে | পল্লীবাসী প্রত্যেকেই এই পুজোয় নানা ভাবে জড়িয়ে থাকেন, এছাড়াও অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ কেউ আর্থিক দিক থেকে, কেউবা ভোগ রান্না বা জোগাড়ের জন্য ঘর ছেড়ে দিয়ে, কেউ আবার ক্লান্ত কর্মীদের পাশে থাকেন |

Puja voting code
SUN1016
WhatsApp VOTE SUN1016 to +91 91470 77170
Live rank #430 0 votes

Voting opens soon — keep this code ready!