ITC - Enduring Value Sunrise Pure Masala

Madsar sonartori sangha

Sonarpur, South 24 Parganas

গ্রামের নাম মাদসার ঝিলপাড়। খালের দুপাড়ে কয়েক কাঠা জমি কিনে নতুন বসতি গড়া শুরু হয় প্রায় ১৯৮০ সালের আশেপাশে। গ্রামে বেশিরভাগ মানুষ দিন আনে দিন খায়, চাষাবাদের উপর নির্ভরশীল। আমরা মাঠের লোক, পুরাতন বাসিন্দাদের কাছে পরিচিত ছিলাম। ধীরে ধীরে বসতি ঘন হলো, বিভিন্ন পূজা-পার্বণও শুরু হল। কিন্তু ২০১৫ সাল পর্যন্ত দুর্গাপূজার উদ্যোগ নেওয়ার সাহস ছিল না, কারণ অর্থের অভাব ছিল বড় বাধা।
২০১৫ সালের প্রাকৃতিক বন্যার রাতে, আমারা ক্লাবের চার সদস্য হাঁটুর বেশি পানিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিই মহামায়ার আরাধনায় ব্রতী হওয়ার। এটাই আমাদের পূজার শুরু। এখন ১১ বছর পার হয়েছে। ধীরে ধীরে গ্রামের সবাই সাহায্য ও সহযোগিতা করতে শুরু করল, বিশেষ করে খালের পশ্চিম পাশে শীতলার লোকেরা। অর্থের অভাবে বড় বড় থিম করা হয় না, তবে সাবেকিয়ানা মেনে সাদামাটা উৎসব চালিয়ে যাই। সরকারি অনুদানও পাওয়া যায় না, কিন্তু আনন্দের কোনো অভাব নেই। মায়ের প্রতি আমাদের এই ভক্তি অটুট থাকবে, আর সানরাইজ ক্লাব আরও সমৃদ্ধ হবে এটাই কামনা।

Puja voting code
SUN1024
WhatsApp VOTE SUN1024 to +91 91470 77170
Live rank #435 0 votes

Voting opens soon — keep this code ready!