Nandan Kanan Sarbojanin Durgotsab Committee
Khardah, North 24 Paraganas
শরতের আগমনে কাশফুলে ভরা গ্রামবাংলা ও সকালের শিশির আমাদের জানান দেয়, দুর্গাপূজো আসন্ন। ছোট থেকে বড় সবাই এই উৎসবে মেতে ওঠে—এটাই বাঙালির গর্ব ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। ইউনেস্কো-স্বীকৃত দুর্গাপূজা আজ আমাদের জাতিগত পরিচয়ের অংশ।
নন্দনকানন সার্বজনীন দুর্গাপূজা শুরু হয় ১৯৫৯ সালে মাত্র ৫০টি পরিবারের সহযোগিতায়। বর্তমানে প্রায় ৭০০ পরিবার এতে অংশগ্রহণ করে। গত বছর প্রথম থিম পুজো হয়, যেখানে দুটি প্রতিমা—একটি সাবেকি ও একটি শিল্পনির্ভর—স্থাপিত হয়।
আগের বছর আমাদের থিম ছিল গ্রাম্য পরিবেশ। বিচুলি কাঠ, মাটি ও বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি মাটির প্রাচীর ও তার পাশে আলপনা মণ্ডপে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিমা দর্শন ও অঞ্জলির সুবিধার্থে প্রাঙ্গণ খোলামেলা রাখা হয়।
প্রায় ১৫টি মাইক ও লাইট চেইনের মাধ্যমে বাসায় বসেই অনেকে মন্ত্র ও মহালয়ার অনুষ্ঠান উপভোগ করেন। নবমীতে প্রসাদ বিতরণ করা হয় ঘরে ঘরে, যা সম্ভব হয় তরুণ-তরুণীদের অক্লান্ত পরিশ্রমে। দশমীতে গঙ্গায় শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন হয়।
এবারের প্যান্ডেল তৈরি হচ্ছে বাস, বাটাম ও কাপড় দিয়ে, ঠাকুর হবে সাবেকি।
সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।