ITC - Enduring Value Sunrise Pure Masala

Bijaypur Shree Shree Durga Utsab

Nilganj, North 24 Paraganas

মর্নিং স্টার ক্লাবের দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা। সারা বছরের অপেক্ষার পর শরতের মনোরম পরিবেশে আমরা দুর্গাপুজো করি।। এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে দুর্গাপূজাই শ্রেষ্ঠ উৎসব হিসেবে বিবেচিত হয়। শরৎকালে আমরা যে অকালবোধন দুর্গাপুজো করে থাকি সেটি আসলে ভগবান শ্রী রামচন্দ্র রাবণ বধ করার আগে এই আদি শক্তির আরাধনা করেছিলেন। তারপর থেকেই মর্তে এই পুজোটি করা হয় (পুরান মতে)। মর্নিং স্টার ক্লাব ১৯৮৫ সাল থেকে এই পুজোটি করে আসছে। এই পুজোকে কেন্দ্র করে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। গ্রামের ছোট বড় সবাই এই পুজোকে কেন্দ্র করে অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকে। আমাদের অনেক আবেগ জড়িত থাকে পুজোর সাথে। গ্রামের যে সমস্ত মানুষ অন্য রাজ্যে বা অন্য দেশে থাকেন কাজের সূত্রে, তারাও পুজোর ঠিক পূর্বে বাড়ি ফিরে আসেন পরিবার বন্ধুবান্ধবদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। কেন জানিনা এই পুজোটি আমাদের পরিবার বা গ্রামের সমস্ত মানুষকে এক সূত্রে গাথা বা একটা মেল বন্ধন তৈরি করে। সারা বছরের বহু অপেক্ষার পর মহালয়ার মধ্য দিয়েই আমাদের পূজার শুভ সূচনা হয়। শরতের আকাশে বাতাসে কেমন যেন পুজো পুজো গন্ধ এসে যায়। পুজোর দিনগুলি চতুর্থী থেকে নবমী পর্যন্ত বিভিন্ন ছোট বড় শিক্ষনীয় অনুষ্ঠানের( বসে আঁকা, খাতা বই দান করা, বস্ত্রদান ইত্যাদি) মধ্য দিয়ে আমাদের আনন্দের সময় কাটে। এরপরই দশমী আসে সঙ্গে সঙ্গে মন

Puja voting code
SUN1029
WhatsApp VOTE SUN1029 to +91 91470 77170
Live rank #437 0 votes

Voting opens soon — keep this code ready!