ITC - Enduring Value Sunrise Pure Masala

SETHPUKUR SARBAJANIN PUJA SAMITY

BARASAT, North 24 Paraganas

শেঠ পুকুর সার্বজনীন পূজা সমিতি নির্দেশক সোমনাথ ব্যানার্জির নেতৃত্বে নির্মিত এই দূর্গা পূজার থিম, শেঠপুকুর সর্বজনীন পূজা সমিতি, বারাসাত-এ, 'কাঠপুতুল' একটি রূপক, যা আজকের মানব অস্তিত্বকে প্রতিফলিত করে এবং মানুষের অস্তিত্বের সংকটকে অনুধাবন করে। জীবন যেন এক অনন্ত সময়চক্র, যেখানে মানুষ রোজ এক অদৃশ্য শক্তির সুতোয় বাধা পুতুল, নাচছে কেবল বাঁচার তাগিদে, সুতোগুলোর টানে বেঁধে রেখেছে জীবিকার তাড়না, অসমাপ্ত স্বপ্ন আর অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। সভ্যতা, মানবতা, সংস্কৃতি সব ধীরে ধীরে ঝরে পড়ছে ক্রান্তির ধুলোয়, এই ইঁদুর দৌড়ে। এই মন্ডপ সজ্জায় ও প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে বাবহৃত হয়েছে বাঁশ, মাটি ও প্লাষ্টার অফ প্যারিস যার মাধ্যমে তৈরী হয়েছে। এক টেক্সচারাল দুনিয়া, এক মাটির গন্ধ ভেজা বাস্তবতা। রাজস্থানের রঙিন, গাড় ও উষ্ণ রঙের ছোঁয়ায় তৈরি হয়েছে এক অপার ভিজ্যুয়াল ভাষা, যা পূর্ব এবং পশ্চিম ভারতের সংস্কৃতিকে এক সূত্রে গাঁথে। রাজস্থানের ধনাত্মক ও উজ্জ্বল রঙ রঞ্জিত এই থিম একদিকে তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়, অপরদিকে আমাদের। সমাজের বিবর্ণতা ও অবসন্নতাকেও প্রকাশ করে। এই প্যান্ডেল কেবল পূজার স্থান নয়-এ এক মায়ের শরণ, যেখানে পুতুলেরা এসে প্রার্থনা করে শক্তি ও মুক্তির জন্য। এ এক প্রতীকী দৃষ্টান্ত যেখানে ক্লান্ত মানবজীবন খোঁজে মুক্তির মঞ্চ, সময়ের হাত থোক ছুটি।

Puja voting code
SUN1030
WhatsApp VOTE SUN1030 to +91 91470 77170
Live rank #438 0 votes

Voting opens soon — keep this code ready!