ITC - Enduring Value Sunrise Pure Masala

Pandavesawar namu paraadibasi binda

Pandavesawar, Paschim Bardhaman

আমাদের পান্ডবেশ্বরে দুর্গাপূজায় সর্বক্ষেত্রেয় পুজোর অংশগ্রহন ছিল কর্মকর্তাদের পরিবারকেন্দ্রিক ও গ্রামের দিকে যে কয়েকটি গ্রামীন পূজা ছিল তাতে উচ্চবংশ মর্যাদাসম্পন্ন এবং ধনীদের অংশগ্রহন দেখা যেতো, নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের বা মধ্যবিত্তদের এই ঘরোয়া অনুষ্ঠানের পুজার্চনায় বাধ্য - বাধকতার জন্য অংশগ্রহন প্রায় নগণ্য ছিল। অল্পবয়সীদের কাছে এই বৈম্যমূলক সামাজিক আচরন খুবই অস্বাভাবিক ছিল , তাই বেশকিছু যুবক মধ্যমনি হয়ে এই আলোচনার বিষয় নিয়ে একটা সভা সংঘটিত করে নামুপাড়ায় , তাতে বিশেষ কমিটি গঠন করে সমগ্র এলাকায় সমীক্ষা করা হয় পরে বর্ধিত সভায় সিদ্ধান্তগৃহিত হয় যে এই নামুপাড়ায় একটা যৌথমালিকানার পরিত্যক্ত স্থানকে দুর্গাপুজার জন্য ব্যবস্থাকরা হয় , ১লা বৈশাখ (ইং -১৪ /০৪ /২০১৭) সুচনা হল প্রথম দুর্গোৎসবের সার্বজনীন কমিটি যার নাম - পান্ডবেশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ । সুরু হয়ে গেল কাজ , ছোট , বড় , মহিলা -পুরুষ নির্বিশেষে একে ওপরের সাথে হাতে হাত লাগিয়ে ওই পরিত্যক্ত জলা জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা মাঠে পরিনত করলো । রথযাত্রার দিন বেশ জাকজমক করে খুঁটিপুজো সম্পন্ন হলো । প্যান্ডেল, প্রতিমা ,লাইট , ধুনুচি নাচের প্র্যাক্টিস বলতে গেলে প্রতিটি কাজ একেবারে নিখুঁত তত্ত্বাবধানের আওতায় ছিল , অবশেষে মহাষষ্ঠীর দিন ২৬ শে সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর পুণ্যলগ্নে স্বামিজী মহারাজের হাত দিয়ে সূচনা হল পান্ডবেশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দের আয়োজিত দুর্গাপূজা , ১মবর্ষের থিম ছিল সহজপাঠ ।

Puja voting code
SUN1040
WhatsApp VOTE SUN1040 to +91 91470 77170
Live rank #439 0 votes

Voting opens soon — keep this code ready!