ITC - Enduring Value Sunrise Pure Masala

JAGARANI SANGHA

COOCHBEHAR, Coochbehar

মহিষবাথান জাগরণী সংঘ



প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের সার্বজনীন দুর্গোৎসব এ আমাদের নিবেদন : রুধিরাক্ত মুক্ত বিসর্জন সারা পৃথিবী জুড়ে আজ রক্তপাত, যা প্রতিনিয়ত আমাদের মনকে পীড়িত করে চলেছে। শিশু থেকে বৃদ্ধ সবাই রক্তাক্ত হচ্ছেন আমাদের দেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে। শরতের স্নিগ্ধ আকাশে যখন আগমনীর সুর বেজে উঠেছে, যখন আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসবকে আমরা বরন করতে উন্মুখ তখনও যেন এই রক্তের রেখা আমাদের তাড়া করে বেড়ায়। এই রক্তপাতের বিরুদ্ধেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন "বিসর্জন" নাটক যা এবার শতবর্ষে পদার্পণ করছে। আমরাও তাই সেই ধারনার বশবর্তী হয়ে বেছে নিয়েছি সেই অমোঘ সত্যকে, আমাদের উৎসবকে পৌঁছে দিতে চাই সেই সত্যের আলোকে যেখানে থাকবে না কোন হানাহানি, শ্বেত শুভ্র বরফে পড়বে না রক্তের দাগ, মানুষের পাশে দাঁড়াবে মানুষ, চোখ মেলে চাইবে সহমর্মিতায় এবং তখনই আপামর বাঙালির এই উৎসব হয়ে উঠবে সার্থক ও সুন্দর। শরতের এই আকাশ যেন রক্তে রাঙানো না হয়ে জীবনের রামধনুর রঙে রঙিন হয়ে ওঠে আর তাই আমদের এ বছরের দুর্গোৎসবের থিম : রুধিরাক্ত মুক্ত বিসর্জন

Puja voting code
SUN1043
WhatsApp VOTE SUN1043 to +91 91470 77170
Live rank #441 0 votes

Voting opens soon — keep this code ready!