ITC - Enduring Value Sunrise Pure Masala

SURI VATRI SANGHA

SURI, Birbhum

সুড়ি ভাতৃ সংঘ "আমাদের দুর্গাপূজা" আমাদের গল্পের হাতে খড়ি সে সময়ের, যখন পাড়ার জঙ্গল থেকে কেটে আনা বাঁশ, রেল ও এফ সি আই থেকে জোগাড় করার ত্রিপল আর গৃহস্থালির মা মাসি কাকিমার সাধারণ বস্ত্র খন্ডে সূচিত হতো এক আবেগ মন আরাধনা - " আমাদের দুর্গাপূজা"। পরেশ পাল মহাশয়ের হাতের গুণে সাধারন কাপড়ের আচ্ছাদনে রূপ পেত মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে। অনাড়ম্বর তবু এ যেন প্রকৃতি ও মানুষের সহজ সম্পর্কের প্রতিচ্ছবি। জৌলুষহীন তবু নির্মল ভক্তি আর আন্তরিকতার এক অকৃত্রিম প্রকাশ। ১৯৭১ সালে বাণীভূষণ ব্যানার্জি এবং খগেন্দ্রনাথ মুখার্জী মহাশয়ের উদ্যোগে মৃন্ময়ী মাকে আবাহনের মাধ্যমে শুরু হওয়া "আমাদের দুর্গাপুজো" সময়ের তালে আধুনিক উপকরণের সংগতে কখনও প্রতিমা যেমন সেজেছে ঢাকের সাজের অভাবনীয় শিল্পকলায় , তেমনি প্যান্ডেল সজ্জা এবং আলোক সজ্জায় হয়ে উঠেছে এক স্বতন্ত্র শিল্পকর্ম। বিবর্তনের শেষ পর্যায়ে অস্থায়ী প্যান্ডেল আজ বদলেছে স্থায়ী মন্দিরে। শুধু পুজোর কয়েকটা দিনের জন্য নয়, বরং সারা বছরের জন্য ধর্মীয় কেন্দ্র হিসেবে এই মন্দির আমাদের সকলের অন্তরের ভক্তি আর শিল্পের প্রতি ভালোবাসার এক চিরন্তন স্থারক। এই সুদীর্ঘ পথ পরিক্রমা যে সর্বদা সুমসৃণ ছিল তা নয়, হাজারো প্রতিকূলতার তীর্থক অংগুলিহেলন সত্ত্বেও মানুষের সীমাহীন ভালোবাসা ও অটুট বন্ধন আজও বাঁচিয়ে রেখেছে এই ঐতিহ্যের বিজয় প্রদীপ, মহিমিন্ধিত করে চলেছে নিরন্তর। "আমাদের দুর্গাপূজা" কেবল আমাদের ধর্মীয় উৎসব নয়, আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি এবং সম্মিলিত আন্তরিকতার

Puja voting code
SUN1048
WhatsApp VOTE SUN1048 to +91 91470 77170
Live rank #442 0 votes

Voting opens soon — keep this code ready!