ITC - Enduring Value Sunrise Pure Masala

Bangabari rasunpur Durga puja Committee

AhIron, Murshidabad

আমরা বাঙ্গাবাড়ি-রসুনপুর দুর্গা পূজা কমিটি ২০১৯ সালে এক অনন্য সামাজিক সম্প্রীতির মেলবন্ধনের মধ্য দিয়ে এই পূজার সূচনা করি। আজ এই পূজা তার সপ্তম বর্ষে পদার্পণ করেছে, আর এই দীর্ঘ যাত্রা জুড়ে আমরা দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। এবছরের বিশেষ আকর্ষণ হলো স্বর্ণমূর্তি প্রতিমা ও বর্ণিল আলোকসজ্জা। সোনালী রঙের প্রতিমা আমাদের পূজা মণ্ডপকে আলোকিত ও দৃষ্টিনন্দন করে তুলবে, আর রঙিন আলোকসজ্জা পরিবেশকে উৎসবমুখর করে তুলবে।
আমাদের পূজা কেবল প্রতিমা বা সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এক সামাজিক মিলনক্ষেত্র, যেখানে গ্রামের মানুষ একত্রিত হয় আনন্দ ও ভক্তিতে। এই সপ্তম বর্ষে আমরা প্রত্যেক দর্শনার্থীকে জানাই আন্তরিক আমন্ত্রণ—এসে আমাদের আনন্দে সামিল হোন, দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করুন এবং একসাথে উৎসবের সৌন্দর্য উপভোগ করুন।
পরিশেষে, এই পূজার প্রতিবেদন প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য আমরা সানরাইজকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

Puja voting code
SUN1049
WhatsApp VOTE SUN1049 to +91 91470 77170
Live rank #443 0 votes

Voting opens soon — keep this code ready!