C.B. UNIT
COOCHBEHAR, Coochbehar
উত্তর চকচকা বাইশগুড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি
উত্তর চকচকা বাইশগুড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সি ভি ইউনিট চকচকার পরিচালনায় এবারে গর্বের সঙ্গে ৬১ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ যাত্রাপথে আমাদের পূজো শুধু ভক্তির কেন্দ্র নয়, সমাজ ও সংস্কৃতির মিলনক্ষেত্রও হয়ে উঠেছে। আজ থেকে প্রায় ষাট বছর আগে আমাদের পূর্বসূরি বাবা, কাকু এবং পাড়ার প্রবীণরা একত্রিত হয়ে ঘট পূজার মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শুরু করেছিলেন। তাঁদের নিবেদন ও স্বপ্নের ফলেই ধীরে ধীরে ঘট পূজা থেকে পূর্ণাঙ্গ প্রতিমা পূজার সূচনা হয় এবং আজ তা একটি ঐতিহ্যে পরিণত হয়েছে।
আমাদের এবারের থিম “আদিবাসী মানুষের জীবনযাপন ও বন-পরিবেশ রক্ষার সচেতনতা”। আধুনিক জীবনে প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই পূজোর প্যান্ডেল, আলোকসজ্জা ও শিল্পকর্মের মাধ্যমে মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে যে, প্রকৃতি এবং মানুষ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আদিবাসী সমাজের সরল জীবন, প্রকৃতির প্রতি তাঁদের ভালোবাসা এবং নির্ভরতা আমাদের কাছে অনুপ্রেরণা স্বরূপ।
প্রতি বছর অসংখ্য দর্শনার্থী আমাদের পূজো প্রাঙ্গণে সমবেত হন। তাঁদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা আশা করি এবছরও দর্শনার্থীরা একই উচ্ছ্বাস ও শ্রদ্ধা নিয়ে আমাদের পূজো উপভোগ করবেন।
ধন্যবাদান্তে,
সি ভি ইউনিট, কোচবিহার
সম্পাদক – ধনঞ্জয় বর্মন
সভাপতি – বাপি রায়