ITC - Enduring Value Sunrise Pure Masala

NOYADANGAL PUJA COMMITTEE

BOLPUR, Birbhum

বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলা হয় দুর্গাপূজাকে | ছোট-বড় ছেলে-মেয়ে সকলে এই উৎসবের আনন্দে মেতে ওঠে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত নয়াডাঙ্গাল গ্রামও তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের গ্রামে দুর্গাপুজো হতো না। তাই পুজো দেখার জন্য গ্রামবাসীদের অনেকটা পথ অতিক্রম করে পাশের গ্রামে কোপাই কিংবা অন্য কোথাও যেতে হতো। এই কারণে গ্রামের বয়স্ক থেকে শুরু করে সকলেই পূজার আনন্দ অনুভব করতে পারত না। সালটা তখন ২০০৭ গ্রামের একদল যুবক ঠিক করল আমরা গ্রামে দুর্গাপূজা আনবো | কিন্তু বয়স্ক ব্যক্তিরা একটু চিন্তিত হয়ে পড়ে কারণ গ্রামের অধিকাংশ দরিদ্র পরিবার তাই বিপুল পরিমাণ খরচ কথা থেকে আসবে? তবে সেই চিন্তা বেশিদিন স্থায়ী হয়নি যুবকদের, তারা ঠিক করে তিন বছর তারাই এই পুজোর দায়িত্ব নেবে গ্রামবাসীরা নিজেদের সামর্থ্য মতো যে যতটুকু পারবে ততটুকু সাহায্য করবে। যুবকদের কয়েকজন সরকারি চাকরিজীবী সহযোগিতায় ও অন্যান্য যুবকরা ধান চাষের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ও সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় মা দুর্গার আশীর্বাদ মাথায় নিয়ে ২০০৭ গ্রামে প্রথম দুর্গাপুজো হয়। এইভাবে ছোটখাটো অনুষ্ঠান ও গ্রামবাসীদের আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে তিন বছর পূজা সম্পন্ন হয়।

Puja voting code
SUN1070
WhatsApp VOTE SUN1070 to +91 91470 77170
Live rank #448 0 votes

Voting opens soon — keep this code ready!