natun mahula majhpara Durga puja committee
beldanga, Murshidabad
নতুন মহলা মাঝপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি।
আমাদের এই পুজো টি অনেক পুরাতন পুজো। আমাদের এই দুর্গা পুজো টি আমাদের কাছে খুব আনন্দের। আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির আশায়। আমাদের এই দুর্গাপুজোটি আমাদের সিনিয়ররা খুব সুন্দর ভাবে চালিয়ে এসেছেন । আর এখন আমরা তাদের হাত ধরে সুন্দরভাবে এই পুজো টি চালিয়ে যাচ্ছি । আমাদের পাড়ায় সকলেই সবাই মিলেমিশে, খুব আনন্দের সঙ্গে এই দিনগুলো কাটায় ।
আমাদের এই পুজোর থিম গ্রাম্য পরিবেশের আদলে খুব সুন্দর শান্ত সৃষ্ট পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে আমাদের অনুষ্ঠান পরিবেশন করে থাকি । আমাদের পুজোর আলপনা ও অষ্টমীতে মেয়েরা সুন্দরভাবে ধুনুচি নাচ পরিবেশন করে থাকে । এবং আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছোট ছোট অনুষ্ঠান করে থাকি । আমাদের এই পুজো ঢুকে আমরা খুব সুন্দর ভাবে পরিচালনা করে থাকি । আমাদের এই পুজোয় আপনাদের সকলের আন্তরিক আমন্ত্রণ রইল ।