DUBRA SOLO ANA DURGA PUJA COMITEE
DUBRA,PURULIA, Purulia
তালপাতার দূর্গা পুজার মন্ডপ থেকে আজ বিশাল এক দূর্গা মন্দির। এলাকার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ মন্দির। ১৪ টা গ্রামের মানুষ জন এই মন্দিরে পূজা দিয়ে থাকেন। এই মন্দিরে দশমীর দিন প্রায় ৫০০০ মহিলা সিন্দুর খেলায় অংশগ্রহণ করেন। নবমী ও দশমীতে প্রতিমা ও মেলা দেখার জন্য বহু মানুষের সমাগম হয়। এই বৎসরের থিম হচ্ছে গ্রাম নির্ভর মানুষ। এই বছর এই মন্দিরের ১২৬ তম পূজোর অনুষ্ঠান। কমিটির সাধারণ সম্পাদক অশোক গুপ্ত । সম্পাদক স্বপন কৈবর্ত। সভাপতি বলরাম ও কোষাধ্যক্ষ সুশীল। আমাদের বাৎসরিক খরচ প্রায় ৭ লাখ টাকা। মায়ের সম্পত্তি থেকে বাৎসরিক আয় প্রায় ৩ লাখ টাকা। বাকি টাকা এলাকার মানুষের সহযোগিতা ও রাজ্যে সরকারের অনুদান তহবিল থেকে আসে। সকল কে জানাই শারদীয়া দূর্গা পুজার শুভেচ্ছা ও শুভকামনা দুবড়া দূর্গা মন্দির ষোল আনা কমিটির পক্ষ থেকে ||