MISSION ROAD SARBOJONIN DURGA PUJA
RAGHUNATHPUR, Purulia
মিশন রোড সার্বজনীন পূজা কমিটি – ইতিহাস ও এবারের থিম
পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মিশন রোড সার্বজনীন পূজা কমিটি এ বছর একাদশ বর্ষে পদার্পণ করল। আমাদের যাত্রা শুরু হয়েছিল সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে—পূজার আনন্দের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলা ছিল আমাদের মূল লক্ষ্য। প্রথম বছর থেকেই আমরা নানান সামাজিক ইস্যু তুলে ধরার চেষ্টা করে এসেছি, যার স্বীকৃতি স্বরূপ গত চার বছরে পুরুলিয়া জেলার বিভিন্ন পুরস্কারে আমরা সম্মানিত হয়েছি।
এই বছরের থিম—“যুগে যুগে নারী নির্যাতন”। সভ্যতার নানা পর্যায়ে নারীদের প্রতি যে অবিচার, সহিংসতা এবং শোষণ চলেছে, আমরা সেই ইতিহাসকেই থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। নারী সমাজের প্রতি অবিচারের কষ্টকর অধ্যায়গুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে, যাতে সমাজের বিবেক একটু হলেও নাড়িয়ে দেওয়া যায়।
আমাদের পূজা মণ্ডপ শুধু ভক্তি বা বিনোদনের জায়গা নয়—এটি হয়ে উঠুক চিন্তার এবং পরিবর্তনের মঞ্চ, এই আমাদের প্রয়াস।
ঠিকানা:
মিশন রোড সার্বজনীন পূজা কমিটি
পোস্ট: রঘুনাথপুর, থানা: রঘুনাথপুর
জেলা: পুরুলিয়া, পিন: ৭২৩১৩৩