ITC - Enduring Value Sunrise Pure Masala

Begunbari Ghoshpara Durga puja committee

Beldanga, Murshidabad

বেগুনবাড়ি ঘোষপাড়া দুর্গাপূজা – প্রায় ১০০ বছরেরও বেশি পুরনো এক ঐতিহ্যবাহী পূজা, যা আজও সমান নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই পূজার সূচনার সঠিক সময় বা প্রতিষ্ঠাতার নাম কেউ নির্দিষ্ট করে বলতে পারেন না, কারণ এটি গ্রামবাসীদের সম্মিলিত ঐক্যের প্রতিফলন, যা বহু বছর ধরে চলে আসছে। প্রায় ৫০টি পরিবার মিলে এই সার্বজনীন পূজার আয়োজন করে থাকেন। শুধুমাত্র আয়োজক পরিবার নয়, পুরো গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সহযোগিতা করে পূজাকে সাফল্যমণ্ডিত করে তোলেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটি দিন অত্যন্ত নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে পালিত হয়। দেবী দুর্গার আরাধনায় ভরে ওঠে গোটা গ্রাম। প্রতিদিনের পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অন্যান্য আচার-অনুষ্ঠান সবই খুবই শৃঙ্খলাভাবে পরিচালিত হয়। দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে এই পূজার পরম্পরাগত সমাপ্তি ঘটে। এই উৎসব কেবল ধর্মীয় নয়, বরং এটি এক সামাজিক বন্ধনের রূপ, যেখানে ভক্তি, ঐক্য ও ভালোবাসা মিলেমিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে। বেগুনবাড়ি ঘোষপাড়ার দুর্গাপূজা তাই শুধুমাত্র পূজা নয়, এটি আমাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক।

Puja voting code
SUN1107
WhatsApp VOTE SUN1107 to +91 91470 77170
Live rank #460 0 votes

Voting opens soon — keep this code ready!