Pratap Sangha
Khadimpur, Dakshin Dinajpur
খাদিমপুর প্রতাপ সংঘ ১৯৫৭ সাল-কয়েকজন কিশোর-তরুণ বন্ধুর স্বপ্ন আর উচ্ছ্বাস থেকে জন্ম নেয় প্রতাপ সংঘ। তখন খেলাই ছিল তাদের প্রাণ-মাঠই ছিল-তাদের আসল ঠিকানা। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল-যে খেলাই যোক না কেন, সবাই একসঙ্গে মাঠে নেমে পড়ত। সেই খেলার মাঝেই জন্ম নিয়েছিল নতুন স্বর একদিন নিজেদের ক্লাব হবে নিজেদের একটা প্রতিষ্ঠান থাকবে। বন্ধুত্বের টান আর একাত্মার শক্তিতেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। নিয়মিত আড্ডা, সভা আর আলোচনার ফাঁকে ঠিক হয়-শুধু খেলাখুলায় সীমাবদ্ধ থাকলে হবে না। সমাজের জন্যও কিছু করা প্রয়োজন। সেই ভাবনা থেকেই আসে দুর্গাপূজা আয়োজনের পরিকল্পনা। খাদিমপুর প্রতাপ সংঘের প্রথম দুর্গা পূজা ছিল এক ঐতিহাসিক সুচনা যেখানে সবাই নিজের হাতে অংশ নিয়েছিল। সাল টা ছিল ( ১৯৬৯ ) সেই দিনের স্মৃতি আজও অমলিন। কারও বাড়ি থেকে আসত বাঁশ, কেউ দিও কাপড় কেউ না খরচ জোগাড়ে ছুটত। সকলে মিলে বাঁশ কেটে মণ্ডপ বাঁজ, প্রতিমা আনা, সাজসজ্জা করা সব কিছুই চলত একাত্মতার আবহে। পাত্রের মানুষও তাদের পাশে এসে দাঁড়াতেন। পূজা শুধু উৎসব হয়ে থাকেনি হয়ে উঠেছিল মিলনের এক মহোৎসব। সময়ের সঙ্গে পাল্টেছে আয়োজন বেড়েছে আভিজ্ঞতা যুক্ত হয়েছে আলোয় দরক আর আধুনিকতার ছোঁয়া। তবু সেই আরেগ সেই মমতা আজও অপরিবর্তিত। আজ খাদিমপুর প্রতাপ সংঘের দুর্গাপূজার দীর্ঘ সাতান্ন বছরের ইতিহাস ফিরে দেখলে সেই প্রথম দিনের উচ্ছ্বাসই সবার মনে ভেসে ওঠে। প্রতাপ সংঘ শুধু একটি