Baikunthpur Kishore sangha
Sonarpur, South 24 Parganas
ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেনা সংস্থিতা নমঃস্তস্যৈ
নমঃস্তস্যৈ,,,নমঃস্তস্যৈ,, নমো নমঃ...
আমাদের নিজ পাড়ায় মাতৃ আরাধনার শুভ সূচনা হয় ২০০২ সালে। এই সূচনা সালটা হয়তো আরও অনেক আগে হতে পারতো কিন্তু তৎসময় কিছু অসাধু ব্যক্তিবর্গের কৌশলে তা হয়ে ওঠেনি। হ্যাঁ তাতেও কিন্তু আমরা থামিনি বরঞ্চ পাড়ার বয়োজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ আমাদের সংঘের নেতৃত্বে সকলে একত্রিত হয়ে আরো জোরদার প্রয়াস চালিয়ে গিয়েছি। আমাদের পাড়ার মাতৃ আরাধনার । দেবী দুর্গা মা যেমন অসুর নিধন করে সমস্ত অশুভ শক্তিকে পরাজয় করেন আমরাও তেমন সমস্ত প্রতিকূলতাকে দূর করে দেবী দুর্গা মায়ের আরাধনায় ব্রতী হতে পেরেছি। এ পারা আমাদের কমল ন্যায় হৃদয়ের, কাশফুলের আলতো ছোঁয়ার, শরতের পেঁজা মেঘের স্বরূপ ভাসমান অনুভূতি যা ধ্বনিতে প্রকাশ করা অসম্ভব। কিন্তু এই আনন্দ ক্ষণেও আমাদের মনের এক কোনায় নিরানন্দের মেঘ গ্রাস করে থাকে কারণ প্রধান সুচয়িতারাই আজ আমাদের মাঝে নেই। আপনারা যেখানেই থাকুন ভালো থাকবেন।
যাই হোক যাই হোক প্রতিবছরের নয় এ বছরেও ষষ্ঠী পূজার দিন বেলতলা থেকে আমাদের পুজো আরম্ভ হবে সপ্তমীতে দেবী মা মন্ডপে অধিষ্ঠিত হবেন অষ্টমীতে পাড়ার সকলে মিলে সকালে অঞ্জলি সন্ধ্যায় সন্ধিপূজো হৈ হুল্লোড় নবমী পূজোর শেষে এলাকায় ভোগ বিতরণ দশমীতে আমাদের মনকে ভারাক্রান্ত করে মা যাবে কৈলাসে। আমরা যদিও প্রশাসনের কাছ থেকে মাকে রাখার জন্য দুদিনের অতিরিক্ত অনুমতি নিয়ে রাখি। আমাদের দশমী দ্বাদশীতেই রাজপুর করের গঙ্গায়।।