NatutunPally Sarbojanin Durgapuja Committee
Durgapur, Paschim Bardhaman
পূজো মানে আনন্দ।পূজো মানে হুল্লোড়।আর তা যদি হয় নুতনপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাহলে তো কথাই নেই। হ্যাঁ,এটাই আমাদের পূজো।
নুতনপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো এই বছর ||
৪২-তম বছরে পড়লো।আজ থেকে ৪২-বছর আগে শুরু হওয়া এই পূজোয় সবথেকে বড়ো বিশেষত্ব হলো এলাকার সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ। চাঁদা আদায়ের মাধ্যমে এলাকার প্রতিটি মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শুধুমাত্র কম বয়সীরা নয়-বয়স্ক মানুষদের একটি দল দায়িত্ব নিয়ে পূজোয় আগাগোড়া থাকেন।দেবী দুর্গার আরাধনার সাথে সাথে এখানে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা।শঙ্খ বাজানো, প্রদীপ জ্বালানো,ক্যুইজ,নৃত্য, অঙ্কন এগুলো হলো অন্যতম। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এলাকার এবং দুর্গাপুরের প্রথিতযশা শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। প্যান্ডেলে পরিবেশ দূষণ রোধ এবং রক্তদানের প্রচার করা হয় নিয়মিত।
এখানে অষ্টমীর অঞ্জলী দিতে যে পরিমাণ মানুষ আসে তা এককথায় অসাধারণ। সাবেকি ঘরানার পূজোর মতোই আমাদের পূজোর প্রতিটি আচার পালন করা হয়।
নবমীর রাত্রে হয় নরনারায়ন সেবা।কয়েক হাজার মানুষ এখানে ভোগ গ্রহন করে।
দশমীর দিন আরেকবার মানুষের ঢল নামে মা কে বরণ করার জন্য।
বরণ শেষে এলাকা পরিক্রমা করে প্রতিমা নিরঞ্জন করা হয়।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে সার্থক হয়ে ওঠে আমাদের এই পূজো।তাই প্রতিমা নিরঞ্জনের পর অপেক্ষা শুরু হয় আবার আগামী বছরের পূজোর।