ITC - Enduring Value Sunrise Pure Masala

Udayrajpur Netaji Sangha Durga Puja Committee

Madhyamgram, North 24 Paraganas

উদয়রাজপুর নেতাজী সংঘের দুর্গাপূজার সাতকাহন মধ্যমগ্রামের উদয়রাজপুর নেতাজী সংঘের দুর্গাপূজা, পায়ে পায়ে 40বছরে পদার্পণ করলো। ধারাবাহিকভাবে মধ্যমগ্রাম তথা উত্তর 24পরগনায় বিশেষ ছাপ রেখে চলেছে এই দুর্গাপূজা। প্রতি বছরই দুর্গাপূজার শ্রেষ্ঠত্বের বিচারে এগিয়ে এই সংঘ। এই বছর আমাদের পরিকল্পনা হলো "প্রয়াগরাজের মহাকুম্ভ"। যে উন্মাদনা, যে আবেগ আমরা এই মহাকুম্ভ কে নিয়ে দেখেছিলাম সেটাই আমরা এবছর উপলব্ধিতে রেখেছি আমাদের এই মন্ডপ পরিকল্পনায় যা রুপদান করছেন অন্যতম শিল্পী চিত্রক । এর সাথে চন্দননগরের আলোকসজ্জা এবং শিশুতোষ মন্ডলের মাতৃপ্রতিমা, সংঘের পূজাকে যে এক অন্য মাত্রায় নিয়ে যাবে সে বিষয়ে সদস্যরা নিশ্চিত। এমনিতেই প্রতি বছর পূজার দিনগুলিতে কয়েক হাজার দর্শনার্থী আমাদের মাতৃপ্রতিমা ও মাতৃমন্ডপ দর্শনের জন্য আসেন, যা এবছর আমাদের ধারণায় সর্বকালীন পর্যায়ে যাবে। 26শে সেপ্টেম্বর,2025, মহা চতুর্থী তে আমরা মাতৃপ্রতিমার আবরণ উন্মোচনের মাধ্যমে এই 40তম শারদোৎসবের শুভসূচনা করবো। সংঘের ঐতিহ্য এবং পরম্পরা মেনে পূজার দিনগুলিতে থাকবে বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান ও একগুচ্ছ কর্মসূচি যার মধ্যে অন্যতম হলো উদ্বোধনের দিন অর্থাৎ মহা চতুর্থী তে একটি অনাথ আশ্রমের প্রায় 100জন অনাথ শিশুদের হাতে আমরা তুলে দেবো নতুন জামা-কাপড় এবং খাদ্য সামগ্রী। মহাষষ্ঠীতে একটি বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধ-বৃদ্ধা দের বাসে করে সকালে নিয়ে এসে ঠাকুর দর্শন করানো এবং মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা। মহাপঞ্চমী ও মহাষষ্ঠীতে থাকবে নৃত্য ও সংগীতের অনুষ্ঠান। এর সাথে এলাকার সকল মহিলাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা,

Puja voting code
SUN1112
WhatsApp VOTE SUN1112 to +91 91470 77170
Live rank #465 0 votes

Voting opens soon — keep this code ready!