NAZIR HUT BAZAR DURGA PUJA COMMITTEE
DINHATA, Coochbehar
প্রথমেই যেটা না বললেই নয়। আমরা বাঙালি আর বাঙালির সর্ব শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা। বছরের এই পূজোর দিনগুলো সারা বিশ্বের সমস্ত বাঙ্গালিরা পুজোর আনন্দে মেতে উঠবে। তাদের সঙ্গে আমরাও নতুন সাজে নতুন রূপে মেতে উঠবো। মহালয়ার দিন থেকে দেবীপক্ষের সূচনা হয়। ষষ্ঠীতে মায়ের মূর্তিতে চোখ আঁকা হয় এবং এই দিনে আনুষ্ঠানিক ভাবে পুজোর সূচনা হয়। সপ্তমীতে মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে পুজোর মূল পর্ব শুরু হয়। সবার সঙ্গে আমরা কিভাবে পুজো করি এবার সেই গল্পটাই বলবো:- আমরা সবাই একত্রিত হয়ে পুজোর একমাস আগে একটা মিটিং এর আয়োজন করি, এবছর কিভাবে পূজো সমাপ্ত করবো তা ঠিক করি। তারপর সবাই মিলে সিদ্ধান্ত করে একটা প্যান্ডেল ঠিক করি। কত টাকা বাজেটে পূজো পারি দেবো তা ঠিক করি। ঢাক, কাসর, মাইক আরো অনেক কিছু অনেক হইহুল্লোড় আনন্দের মাধ্যেমে সমস্ত কাজ সম্পন্ন করি। তারপর মায়ের প্রতিমা ঠিক করি। এই হলো পূজোর আবারো কাজ। তারপর, নতুন সাজে নতুন পোশাকে সবাই উলুধ্বনি দিয়ে এবং ঢাক, কাসর, বাজিয়ে পঞ্চমীর দিন সবাই মিলে (জয় মা দূর্গা, জয় কার্তিক, গনেশ, জয় মা লক্ষ্মী, সরস্বতী, জয় বাঘ, অসুর) ধ্বনি দিয়ে নাচ গানের মধ্যে দিয়ে মাকে মন্দির এ নিয়ে আসি। ষষ্ঠীর দিন কলা বউয়ের পূজো দিয়ে শুরু হয় আমাদের পূজো। সপ্তমীর দিন নতুন পোশাক পরে সবাই প্যান্ডেলে একত্রিত হই।