Vivekananda Road Sarbojanin Durgotsab Committee
Burnpur, Paschim Bardhaman
সামনে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব — দুর্গাপূজা। চিন্ময়ী দেবী মায়ের মৃন্ময়ী প্রতিমাকে আবাহন করে, ঢাকের বাদ্য ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আমরা প্রার্থনা করি—অশুভ শক্তির বিনাশ ও শুভবোধের জয় হোক।
বিগত এক দশক ধরে আমাদের পূজো চললেও, পাড়ার কাছাকাছি না হওয়ায় উৎসবের আমেজ থেকে অনেকেই বঞ্চিত ছিলেন। না ছিল ঢাকের আওয়াজ, না মন্ত্রের ধ্বনি, না মাইকের ভক্তিময় সুর। সেই বঞ্চনার অবসান ঘটাতে আমরা শুরু করি নতুন একটি পূজোর যাত্রা—স্বপ্ন, ভালোবাসা, আর মায়ের আশীর্বাদ নিয়ে।
পাড়ার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পূজো মণ্ডপ পরিণত হয় আনন্দমেলায়। শুধু পাড়ার নয়, সকল ধর্মের মানুষের মিলনস্থল হয় এই পূজো। সকলকে প্রসাদ বিতরণ করা হয়, দুস্থদের মাঝে বস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে মুখে হাসি ফোটানো হয়।
আমরা মায়ের কাছে প্রার্থনা করি—
"আমাদের শক্তি দাও, যাতে প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াতে পারি।"
তুমি জ্ঞান, করুণা, আশ্রয়। ভয়ানক বিপদেও তুমি শান্তির নৌকা।
দেবী দুর্গা, আমাদের জীবনে বারবার ফিরে এসো—আলো হয়ে, শক্তি হয়ে।