Saha Bari Durgapuja
Kumarganj, Dakshin Dinajpur
দুর্গা পুজো বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির অঙ্গ। আমাদের এই পুজোর শুরু ১৯৭৮ সালে, যখন স্বর্গীয় শ্রী অমল সাহা এক রাতে স্বপ্নে দেখেন দশভুজা মা দুর্গার আরাধনা চলছে, বহু মানুষ আসছেন, এবং মায়ের প্রসাদ তৃপ্তি সহকারে গ্রহণ করছেন। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় সাহা পরিবার পরিচালিত এই পুজোর।
প্রতিবছর এই পুজো ঘিরে তৈরি হয় এক অন্যরকম উৎসবের আবহ। ভক্তরা দূর-দূরান্ত থেকে এসে মায়ের দর্শন নেন, আর দিনভর চলে সুস্বাদু অমৃত প্রসাদ বিতরণ — একেবারে স্বপ্নে দেখা সেই দৃশ্যের মতোই।
এবছরের থিম “নবসজ্জায় শুভ বস্ত্রে মা”, যেখানে মা দুর্গা এক নতুন রূপে প্রকাশ পাচ্ছেন। মায়ের মূর্তি দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলে; অনেকেই বলেন, মা যেন স্বয়ং মর্ত্যে নেমে এসেছেন। এই কয়েকটা দিন মা সত্যিই জীবন্ত বলে মনে হয়।
ভক্তি, আনন্দ ও ঐক্যের এই মিলনমেলায় আমাদের পুজো কমিটি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রতিটি মুহূর্ত সফলভাবে সম্পন্ন করে। এই ভাবেই আমাদের পুজো এক ঐতিহ্যে পরিণত হয়েছে।