ITC - Enduring Value Sunrise Pure Masala

AmratolaDurga Puja committee

Berhampore, Murshidabad

খাগড়া অঞ্চলের আমড়াতলা ও মধ্যমোহন রায়পাড়ার মিলিত দুর্গোৎসবের যাত্রা শুরু হয়েছিল ষাটের দশকে। জনবহুলতায় অসুবিধার কারণে আমড়াতলা পার্কে স্বল্পাকারে সূচনা হলেও সময়ের সাথে সাথে পূজা বৃহৎ রূপ পায়। আশি-নব্বইয়ের দশকে শিল্পী প্রদ্যুৎসাহার তুলির ছোঁয়ায় কার্গিল যুদ্ধ কিংবা ২০০০ সালের বন্যার মতো অনন্য চিত্রমণ্ডপ আমড়াতলাকে বিশেষ পরিচিতি দেয়। বর্তমানে প্রতিষ্ঠিত মন্দিরে ২০১৭ থেকে বড় বাজেটের পূজা শুরু হয়, আর ২০১৮ থেকে ধারাবাহিকভাবে নানা থিমে “বিশ্ববাংলা”র একাধিক পুরস্কার অর্জিত হয়।
২০২৫ সালের থিম “পুজোর গন্ধ”—ধুনুচির ধোঁয়ায় মায়ের আবির্ভাব। প্রায় ৮/১০ হাজার মাটির ধুনুচি দিয়ে তৈরি হচ্ছে অভিনব মণ্ডপ। অতীতে কাঁচের প্যান্ডেল, ছাতার নৌকায় মায়ের আগমন, সবুজায়নের প্রতীকী উপস্থাপনা, গামছায় তাঁতির থিম কিংবা কোভিডকালে পরিবেশ সচেতনতার বার্তা—সবই আমড়াতলার পূজোকে করেছে ব্যতিক্রমী।
এই সাফল্যের মূল শক্তি সাধারণ মানুষ। কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আমড়াতলাবাসীর আন্তরিক সহযোগিতায় পূজা আজ এক উৎসবের আবহ তৈরি করেছে। বিশেষ করে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ পূজোকে আরও প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলেছে। আমড়াতলার দুর্গোৎসব আজ শুধুই আচার নয়—এটি ঐতিহ্য, সৃজনশীলতা এবং মানুষের একতার এক অনন্য উদযাপন।

Puja voting code
SUN1132
WhatsApp VOTE SUN1132 to +91 91470 77170
Live rank #472 0 votes

Voting opens soon — keep this code ready!