Debanandapur United Club
Debanandapur, Birbhum
দেবানন্দ পুর ইউনাইটেড ক্লাবের
দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব " এই উৎসবের আয়োজন ও সর্বোপরি। মাত্র ৪০ টি বাড়ি নিয়ে একটি ছোট্ট গ্রাম আমাদের যার নাম "দেবানন্দ পুর" তাই কিছু জন সদস্য নিয়ে তৈরী হয় "দেবানন্দ পুর ইউনাইটেড ক্লাব"। গ্রামটি ছোট্ট তাই মানুষ জন এই সর্বোপরি পুজো আয়োজনের সাহস কোনোদিন পাইনি।
এরকম ভাবেই একদিন কিছু কলকাতার মানুষ জন এই গ্রামে বেড়াতে আসেন, গ্রামের শান্ত পরিবেশ তাঁদের খুব মন কেরে নেই, তাই সেই মানুষদের চেষ্টাই ও গ্রামের সাধারণ সকল মানুষদের উদ্যোগে "২০২১" সালে সর্ব প্রথম "শারদোৎসব দুর্গাপুজোর" সূচনা হয়।
আশেপাশের গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ জন আসেন আমাদের পূজা মণ্ডপে। মাতৃ প্রতিমা দর্শন করেন সকলে, খোলা আকাশের নিচে আশেপাশে গাছের নিচে বসে পূজার প্যান্ডেল দেখেন আনন্দে মেতে ওঠেন। আমাদের এই "শারদোৎসবে" ছোট্ট ছেলে মেয়েদের নানান আবৃতি ও ছবি আঁকা প্রতিযোগিতাই সকলেই অংশগ্রহণ করে আনন্দে মেতে ওঠে। এছাড়াও রবীন্দ্র সংগীত শাস্ত্রীও সংগীত বাউল গান বাজানো হয় যা এক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। "দেবানন্দ পুর ইউনাইটেড ক্লাবের" আয়োজিত এই বছরের "চতুর্থ তম শারদোৎসব" আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আসুন সকলে মিলে আনন্দ করুন, মাতৃ দর্শন করুন এবং পাশে থাকুন।।