yugabani sangha
Khardha, North 24 Paraganas
অতি আনন্দের সাথে জানাচ্ছি, এবছর আমাদের পূজো ৮৮তম বর্ষে পদার্পণ করছে। দেবীপক্ষের সূচনায় আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যায় আমরা একটি মনোজ্ঞ আগমনী অনুষ্ঠানের আয়োজন করছি। কুলীনপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এর জৌলুস ও আকর্ষণ বাড়িয়ে তুলতে। কুলীনপাড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এ বছর তাদের পূজোয় পা দিল ৮৮তম বর্ষে। খড়দহ তথা সমগ্র বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পূজো বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। এবারের থিম—“মাতৃ বন্দনা”। মাতৃ বন্দনার ব্যাখ্যা আমরা দিচ্ছি দুটি দিক থেকে। শরতের আগমনে মুক্তোর মতো শিশিরের শীতল স্পর্শ, কাশফুলের দোলা আর শিউলির বিছানা যেন মাকে স্বাগত জানায়—আমাদের বন্দনা সেই মায়ের প্রতি। অপরদিকে, আজকের সমাজে নারী অপমান ও লাঞ্ছনার ঘটনায় আমরা স্তম্ভিত। তাই এই পূজোর মাধ্যমে মায়ের দুষ্টসংহারী রূপের পাশাপাশি তাঁর বিশ্বমাতৃত্বকেও তুলে ধরার চেষ্টা করছি, যা আজকের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী। বছরের পর বছর কুলীনপাড়ার এই পূজো মানুষকে উন্মাদনায় ভরিয়ে তুলেছে। প্রতিমা, মণ্ডপ, পরিবেশ কিংবা সামগ্রিক আয়োজনে আমরা বারবার পুরস্কৃত হয়েছি। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলের সহযোগিতা ও নিষ্ঠায় এই পূজো আজ এক অনন্য উদাহরণ। মহাচতুর্থীর পুণ্যলগ্নে শ্রীশ্রী ধনঞ্জয় দাসজী কাঠিয়া বাবা আশ্রমের প্রধান সন্ন্যাসীর হাত ধরে হবে শুভ উদ্বোধন। সঙ্গে থাকবেন বিশিষ্টজনেরা ও অসংখ্য ভক্ত।