ITC - Enduring Value Sunrise Pure Masala

Paschim Putkhali Durgotsav

Batanagar, South 24 Parganas

কলকাতার প্রান্তে, মহেশতলার পশ্চিম পুটখালীতে এক নিভৃত, ঘরোয়া দুর্গাপুজো টিকিয়ে রেখেছে বাঙালির ঐতিহ্য ও আবেগকে—আর তার অন্যতম বৈশিষ্ট্য, এটি পরিচালনা করেন মহিলারা। ১৯৯৮ সালে সভানেত্রী শ্রীমতী মনজু মজুমদার ও সম্পাদিকা শ্রীমতী শিপ্রা গাঙ্গুলীর উদ্যোগে এই পুজোর সূচনা হয়। আজ, ২৮ বছর পরেও, সেই পরিবারিক পরিবেশ ও উষ্ণতা অটুট।
এই পুজোর প্রতিমা ও মণ্ডপে রয়েছে আভিজাত্য, তবুও কোথাও যেন এক সাবেকিয়ানার ছোঁয়া লুকিয়ে থাকে। মহালয়া থেকেই শুরু হয় উন্মাদনা, যার পূর্ণতা পায় মহা পঞ্চমীর সন্ধ্যায়, শারদীয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। সেখান থেকেই শুরু চার দিনের আনন্দযাত্রা—আড্ডা, হাসি, ভোগ আর মিলনের আবহে মাতোয়ারা থাকে গোটা পাড়া।
দশমীতে বিদায়বেলার স্নিগ্ধতা আর চোখের জল যেন বলে দেয় – এই পুজো শুধু উৎসব নয়, এ এক আবেগ, এক বন্ধনের নাম। আর প্রতিবারের মতোই, মনে বাজে সেই চেনা সুর, “আসছে বছর আবার হবে।”

Puja voting code
SUN1138
WhatsApp VOTE SUN1138 to +91 91470 77170
Live rank #475 0 votes

Voting opens soon — keep this code ready!