ITC - Enduring Value Sunrise Pure Masala

East Kodalia Sporting Club

New Barrackpore, North 24 Paraganas

আমাদের পুজো আমাদের গর্ব, সানরাইজ পুজো কথা। আমাদের পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এ বছর (২০২৫)৪৩তম বর্ষ। একটু পেছনের দিকে যাই এই পুজো সূচনার ইতিহাসে। আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে। সে বছর পুজো করা হয়নি। ক্লাবের পার্শ্ববর্তী অধিবাসীদের ইচ্ছায় দূর্গা পুজো করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই পুজো প্রতিষ্ঠার কথা পাড়ার সবার মধ্যে ছড়িয়ে পড়লো। সবাই উৎসাহ প্রকাশ করল। পুজোর প্রারম্ভতে সবাই একসাথে হলাম। ওই দিন কুড়িটা লক্ষ্মী ঘট জমা পড়ল। এই ঘটে অনেকেই সাধ্য মতো টাকা জমিয়েছিল পুজো করার উপলক্ষে। ঘটগুলো ভেঙে ১১৩৬০ টাকা পাওয়া যায়। এরকম পরিস্থিতিতে পালমশাইকে খবর দিয়ে আমাদের সংঘের সামনের মাঠেই প্রতিমা বানানো শুরু হয়। আমরা তখন ছোট হলেও প্রতিদিন বাঁশের কাজ থেকে শুরু করে মাটি দেওয়া ও রঙ করা পর্যন্ত দেখতাম। আজো সেই দিনগুলির কথা মনে পরে। যাইহোক এবছর আমাদের পুজো একটা নতুন ভাবনায় একেবারে সামাজিক সবাই একসঙ্গে থেকে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে করবে। প্রতিমা আসবে কার্তিকপুর দেগঙ্গা থেকে। প্যান্ডেল আমাদের একেবারে গ্রামবাংলার ঘরানায় তৈরী হবে। শুভ মহালয়ার দিন মাকে আমরা নিয়ে আসব। উদ্বোধন শুভষষ্ঠীর দিন। উপস্থিত থাকবেন মাননীয় পৌরপ্রধান সহ বিধায়ক ও আমন্ত্রিত বিভিন্ন উপদেষ্টা মন্ডলীরা। বিশেষ অনুষ্ঠান প্রবীণদের সম্বর্ধনা। প্রতিদিন অনুষ্ঠিত হবে আগমনীর গান, নৃত্য, নাটক, ধুনুচী নৃত্য, আর সমস্ত অংশগ্রহণকারীরা পুরস্কৃত হবে। এভাবেই আমরা সবাই কে নিয়ে পুজো কাটাব।

Puja voting code
SUN1151
WhatsApp VOTE SUN1151 to +91 91470 77170
Live rank #481 0 votes

Voting opens soon — keep this code ready!