Udbodhoni Puja Committee
Kanchrapara, North 24 Paraganas
উদ্বোধনী পুজো কমিটি
103 বছরে এবার পদার্পন করলো কাঁচরাপাড়ার সর্ব প্রাচীন উদ্বোধনী পুজো কমিটির বারোয়ারি দুর্গা পুজো ۔এ পুজোর সম্পাদকদ্বয় সঞ্জীব পাত্র ও অরিন্দম সরকার জানান যে 1922 সালে পূর্ব বঙ্গ থেকে আসা নুমঃশুদ্র সমিতি প্রথম এই পুজো শুরু করেন যা পরবর্তীতে বারোয়ারি পুজোর রূপ নেয় ۔সাবেক প্রতিমার যে কাঠামোটি আজও ব্যবহার করা হচ্ছে তা সেই সময় পূর্ব বঙ্গ থেকেই এনেছিলেন তাঁরা ۔সে সময় জল পথে ঢাকিরাও আসতেন সেখান থেকেই ۔সময়ের সাথে সাথে চারপাশের পরিবেশ বদলেছে ۔কিন্তু পুরানো রীতি মেনে স্থায়ী মণ্ডপে প্রতিমার সাবেক মূর্তি পূজিত হন ۔মহাষ্টমী তিথিতে একই মণ্ডপে দুর্গা মূর্তির পাশে পূজিত হয় দেবী কালীর মূর্তি ۔পরদিন সূর্যোদয়ের পূর্বে যা গঙ্গায় নিরঞ্জন দেওয়া হয় ۔পুজোর দিন গুলিতে স্থানীয় মানুষদের নিয়ে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ۔কাঁচরাপাড়া তথা উত্তর চব্বিশ পরগনা জেলার অণ্যতম ঐতিহ্য মণ্ডিত শতবর্ষ প্রাচীন এই বারোয়ারি দুর্গা পুজো ۔