Bolpur Athletics and Cultural Associated
Bolpur, Birbhum
এর সদস্যবৃন্দ ঠিক করলেন যে; বোলপুরের "মিশন কম্পাউন্ড" মাঠে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আয়োজন করবেন। সেই অনুযায়ী "আটচালা মণ্ডপে" এই ক্লাবের দুর্গাপুজোর সূচনা হয়।
গুটিগুটি পায়ে সেই দুর্গাপুজো বিগত ৩৮ বছরে চরিত্র বদল করে, আজ দুর্গাপুজোর সঙ্গে, বোলপুরের একমাত্র মিলনমেলা হয়ে উঠেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার-হাজার মানুষের পদ-স্পর্শে, এই দুর্গাপুজো ও এই উপলক্ষে আয়োজিত মিলনমেলা; প্রকৃত পক্ষেই হয়ে উঠেছে "শারদোৎসব" , সকল শ্রেনীর মানুষের কাছে।
দুর্গাপুজোর প্রতিদিন অসংখ্য মানুষ আসেন, মাতৃ প্রতিমা দর্শন করে; মিলনমেলার বিভিন্ন স্টলে তাদের রসনা নিবৃত্তি করেন, খোলা আকাশের নিচে মাঠে বসে আনন্দে মেতে ওঠেন।
শারদোৎসবে এই মণ্ডপে ও মাঠে, কোনো ধরনের শব্দ-দানব ব্যবহার করা হয় না; ছোট্ট-ছোট্ট টুইটারের মাধ্যমে রবীন্দ্র সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত বাজিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়।
"বোলপুর অ্যাথলেটিক অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, ওরফে "বি.এ.সি.এ" আয়োজিত, এই বছরের ৩৯তম শারদোৎসবে, আপনাকে জানাই সাদর আমন্ত্রন।
আসুন, মাতৃদর্শন করুন, নিষ্ঠার সঙ্গে পুজোয় অংশগ্রহণ করুন এবং প্রাক-সন্ধ্যা থেকে গভীর রাত্রি অবধি মিলনমেলায় নিজেকে হারিয়ে ফেলুন; কে বলতে পারে বহুদিন পরে পুরোনো কোন বন্ধুর সঙ্গে, হঠাৎ আপনার দেখা হবে না?
একটা নিশ্চয়তা আপনাকে দিতে আমরা তৈরী, আপনি ফিরে যাবেন এমন এক অনন্য অভিজ্ঞতা নিয়ে; যা আপনাকে বার-বার "বি.এ.সি.এ" আয়োজিত এই মিলনমেলায়, ভবিষ্যতে টেনে আনবেই।