ITC - Enduring Value Sunrise Pure Masala

New Star club sarbojonin

DIAMOND HARBOUR, South 24 Parganas

দুর্গাপূজা বাঙালীর শ্রেষ্ঠ উৎসব, এটি শুধুমাত্র একটি পুজা নয় এর সাথে মিশে থাকে বাঙালীর আবেগ, তাই আজ বলব আমি আমার পাড়ার পূজার গল্প। আমাদের পূজার বিশষত্ব হল ঐক্যবদ্ধতা। পাড়ার প্রত্যেকটি মানুষ পূজাকে নিজের বাড়ির পূজা বলে মনে করে। তাই পূজার ওই পাঁচটা দিনে নিজেদের বাড়ির থেকে পূজা মণ্ডপে বেশি সময় কাটায়। পূজার কাজে ছোটো থেকে বড়ো সবাই অংশগ্রহণ করে। পঞ্চমীর দিন পাড়ার পুরুষরা সাদা পাঞ্জাবী ও মহিলারা সাদা ও লালপাড় শাড়ি পরে মাকে আনতে যাওয়া হয়। তারপর সেই রাতে মাকে মন্ডপে বসিয়ে সবাই মিলে হাতে হাতে শেষ সময়ের প্রস্তুতিটা সেরে ফেলা হয় কারণ রাত পোহালেই মায়ের বোধন। পাড়ার পূজা মানেই। মণ্ডপে আড্ডা, খাওয়া দাওয়া, ধুনাচু নাচ, সিঁদুর খেলা, রাত জাগা, ষষ্ঠীর সকালে মহিলারা অঞ্জলী দেয়, তারপর সারাদিনটা সবাই মিলে মন্ডপে সময় কাটানো হয়। সপ্তমীর সকালে পাড়ার মহিলারা হলুদ শাড়ি পরে নবপত্রিকা স্নান করাতে যায়। ভোরবেলা ঢাকের আওয়াজ সাথে মেয়েদের হলুদ মাখামাখি, নাচানাচি তার সাথে ব্রাহ্মণের মন্ত্র সবমিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্তের সৃষ্টি হয়। অষ্টমীর সকালে মেয়েরা শাড়ি ও ছেলেরা পাঞ্জাবী পরে একসাথে অঞ্জলী দেওয়া। তারপর সবাইমিলে মন্ডপে বসে ভোগ খাওয়া হয়। নবমীর দূরপুরে পারার সবার খাওয়ার আয়োজন মন্ডপে হয়। সন্ধ্যাবেলা সন্ধিপূজার পরে থাকে একটু খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। এত আন্দের পর আসে সেই দুঃখের দিন দশমী, সকালে থেকেই মনটা

Puja voting code
SUN1159
WhatsApp VOTE SUN1159 to +91 91470 77170
Live rank #487 0 votes

Voting opens soon — keep this code ready!