ITC - Enduring Value Sunrise Pure Masala

Sukhbazar Sevashram Samiti

Illambazar, Birbhum

বীরভূমের ইলামবাজার ব্লকের একটি ছোট গ্রাম সুখবাজার। তবে জনসংখ্যা বিপুল। এই প্লানেই রযেছে শতাব্দী-প্রাচীন দুর্গাপূজা। অতীতে অত্যর সাধারণভাবে এই পূজা অনুষ্ঠিত হলেও বর্তমানে তা যথেষ্ট আড়ম্বর সহকারে হয়। বর্তমানে এটি সর্বজনীন পূজা। শুধু তাই নয়, গ্রামে একটিই পূজা মণ্ডপ হওয়ায় সমস্ত গ্রামবাসী এই পূজা মণ্ডপে একত্রিত হন। তাই আনন্দও যেন উচ্ছ্বসিত হয়ে ওঠে। সব পূজা মণ্ডপই বিশিষ্ট অতিথি দ্বারা উদ্বোধনের ইচ্ছা পোষণ করে, কিন্তু তা তো সবসময় সম্ভব নয়। তবে আমাদের এই পূজা শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তির হাতেই উদ্বোধিত হয়। পার্শ্ববর্তী গ্রামগুলি থেকেও প্রচুর মানুষ আসেন এই পূজা মণ্ডপে। শুধু বাহ্যিক আড়ম্বর নয়, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সব নিয়মকানুন মেনে পূজা হয়। ভক্তদের দৃঢ় বিশ্বাস-আরতির পর সমস্ত দেবদেবীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আরতি দর্শন ভক্তদের কাছে অভ্যর মঙ্গলজনক বলে মনে করা হয়। আর বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়ের মন্দির থাকায় অসংখ্য ভক্ত একসাথে সুশৃঙ্খল ভাবে আরতি দেখার সুযোগ পান। মন্দিরের পরিবেশও অবর্ণনীয়। মন্দির চত্বরেই রযেছে সুখেশ্বর শিব মন্দির ও মহরাজ মন্দির। পূজার সময় সব মন্দির আলোকসজ্জায় সজ্জিত হয়ে এক অপরূপ শোভা বর্ধন করে। উপরক্ত, চারিদিক সবুজ গাছপালায় ঘেরা থাকায় রাতের বেলায় মনে হয় যেন তুলি দিয়ে আঁকা ছবি। মন্দিরটি বড়ো রাস্তার (কবি জয়দেব রোড) ধারে অবস্থিত হওয়ায় পূজার দিন গুলিতে বাইরের লোকেরাও প্রচুর ভিড় জমান। তখন পরিবেশ ঠিক যেন এক মিলনমেলায় পরিণত হয়।

Puja voting code
SUN1176
WhatsApp VOTE SUN1176 to +91 91470 77170
Live rank #493 0 votes

Voting opens soon — keep this code ready!