Batikar Singho Bahini Durga Utsav
Batikar, Birbhum
আমাদের পাড়ার সৃষ্টির লক্ষীনারায়ণ সিংহ বাহিনী দুর্গোৎসবটি শতাব্দি প্রাচীন । এই দুর্গা পুজোকে কেন্দ্র করে মানুষের আবেগ এবং উৎসাহ চোখে পড়ার মতন । এই পুজো আসার বেশ কয়েক মাস আগে থেকে পুজোর উদ্যোক্তাদের ব্যব্যস্ততার আর শেষ থাকে না । পূজো কিভাবে আয়োজন করা হবে, থিম কি হবে, প্রতিমা কি হবে ইত্যাদি নিয়ে । এই পুজোতে দূর-দূরান্ত থেকে আগত মানুষজনকে কিভাবে আনন্দ দেওয়া যায়, সুস্থ পরিবেশ বজায় রাখা যায় এর প্রচেষ্টা নিরন্তর ।
এই বছর আমাদের পূজোর থিম বাংলার ঐতিহ্যবাহী ও বর্তমান লুপ্ত প্রায় পট শিল্প । আমরা বিভিন্ন পট শিল্পীদের নিয়ে এসে তাদের সহায়তায় বিভিন্ন পট শিল্প তাদের সুনিল দক্ষতা । যাতে ফুটেও তুলতে পারে সেই প্রচেষ্টা আমরা করতে চলেছি পট শিল্পীর এ বছর তাদের থিমের মধ্যে ফুটিয়ে তুলছেন কৈলাস পর্বত এবং সতীর দেহত্যাগ ও তাদের পিঠস্থান গুলি সত্যি কথা বলতে এ পট শিল্পীরা তাদের হাতের শুতিপুত দক্ষতার মাধ্যমে যে কাজগুলি তুলে ধরতে ট্রেন তা একেবারে অদ্বিতীয় মানুষের মনে একটা আলাদা উন্মাদনা সৃষ্টি করেছে আশা করি এই ফিল্মের মাধ্যমে আমরা এই বছর হাজারো মানুষকে আনন্দ দিতে পারব এবং সকল ভাবে আমাদের পুজোটি পরিচালনা করতে পারবো এই আশা রাখি ।।