ITC - Enduring Value Sunrise Pure Masala

Agrodut Club

ISLAMPUR, Uttar Dinajpur

২০০৯ সালটা যেনো নতুন এক ইতিহাসের শুরু ছিলো আমাদের গ্রাম স্টেট ফার্ম কলোনীতে। আগে দুর্গা পূজা মানেই ছিলো মহালয়ার গান শুনে ভোরের আবেশ, আর অষ্টমী-নবমীর রাতে বাবা-মায়ের হাত ধরে ঠাকুর দেখতে যাওয়ার আনন্দ। কিন্তু হঠাৎ করেই শোনা গেলো, আমাদের পাড়াতেই দুর্গা পূজা হবে! শুরু হলো নানা রাজনৈতিক আর অরাজনৈতিক টানাপোড়েন, মতভেদ, আলোচনা—কিন্তু সব বাধা পেরিয়ে অবশেষে আলো জ্বলে উঠলো আমাদের নিজেদের পূজায়।

আজও আমাদের পূজা খুব বড়ো নয়, নেই অঢেল আয়োজন বা জাঁকজমক। তবু আছে এক অন্যরকম টান, আছে আন্তরিকতা, আছে হৃদয়ের মেলবন্ধন। প্রতিটি মানুষের উপস্থিতি, সবার একসাথে থাকার আনন্দ—এটাই পূজার আসল রূপ। সন্ধ্যা নামলেই ঢাকের তালে ধুনুচি নাচ যেনো হৃদয়ের সব ক্লান্তি ভুলিয়ে দেয়, মন ভরে ওঠে আনন্দের আলোয়।

এই পূজা আমাদের কাছে শুধু উৎসব নয়, এটা মিলনের সেতু, ভালোবাসার প্রতীক। ছোট থেকে বড়ো, সকলের মুখে হাসি, সকলের হৃদয়ে উচ্ছ্বাস—এই সামান্য অথচ অমূল্য আনন্দই আমাদের পূজাকে করে তোলে সবচেয়ে বিশেষ।

Puja voting code
SUN1193
WhatsApp VOTE SUN1193 to +91 91470 77170
Live rank #498 0 votes

Voting opens soon — keep this code ready!